• শনিবার, ০২ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ ভৈরব মে দিবসে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জুলাই আন্দোলনে জীবন দিয়েছে ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি

ভৈরবে মানব পাচারকারী চক্রের প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে মানব পাচারকারী চক্রের দুই মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আজ ২০ অক্টোবর রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ভৈরব র‌্যাব ক্যাম্প স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। আটক মানব পাচারকারী পৌর শহরের জগন্নাথপুর এলাকার মৃত মুসলিম মিয়ার ছেলে জামাল মিয়া (৫৫)।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ভৈরব থানায় হওয়া চাঞ্চল্যকর দুইটি মানব পাচার মামলার প্রধান আসামি জামাল মিয়া। মানব পাচার চক্রের অন্যান্য সদস্যরা জামাল মিয়ার নেতৃত্বে ভৈরবের বেকার ছেলেদের ইতালি পাঠানোর কথা বলে বিভিন্ন লোকের কাছ প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নেয়। কিন্তু ইতালি না পাঠিয়ে লিবিয়ার ত্রিপলিতে পাঠিয়ে ওই দেশে থাকা মানব পাচার চক্রের অন্য সদস্যদের কাছে বিক্রি করে দেয়। সেখানে তাদের বন্দি করে মুক্তিপণ হিসেবে পুনরায় টাকা নেয় চক্রটি। টাকা না দিতে পারলে মেরে ফেলার হুমকি দেয় জিম্মিদের। এমন একটি ঘটনায় ভুক্তভোগী মো. বাদল মিয়া ও মো. কাওছার মিয়া বাদী হয়ে ভৈরব থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে ভৈরব র‌্যাব ক্যাম্প স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ জানান, মামলা হওয়ার পর থেকে পালিয়ে বেড়ায় জামাল মিয়া। এমনকি মামলার অন্যান্য আসামিরাও পলাতক রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে জগন্নাথপুর এলাকা থেকে জামালকে গ্রেপ্তার করা হয়েছে।
জামালসহ মানবপাচারকারীরা বিদেশে পাঠানোর কথা বলে আরও অনেকের কাছ থেকে টাকা নিয়েছে। এই চক্রের দ্বারা ভৈরবে অনেক পরিবার সর্বস্বান্ত হয়েছে। এদের মধ্যে অনেক পরিবারকে এই চক্রের সদস্যরা মিথ্যা আশ্বাস দিয়ে মামলা করা থেকে বিরত রেখেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে জামালকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বাকী আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *