• শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হোসেনপুর উপজেলা কৃষকদের পরামর্শ প্রদান

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা চলতি মৌসুমে ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৮ হাজার চারশত ৭৬ হেক্টর জমিতে রোপা আমন আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছরের আমনের বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও স্থানীয় কৃষি অফিস। আমন ধানে ইঁদুর ও পোকামাকড় আক্রমণ থেকে ফসলকে রক্ষা করার জন্য হোসেনপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের রোপন পরবর্তী সময় থেকেই পরামর্শ দিয়ে আসছে। সম্প্রতি সময়ে আবহাওয়া প্রতিকূল থাকায় মাজরা পোকা বৃদ্ধি পেতে পারে এই আশঙ্কায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হোসেনপুর উপজেলায় মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি অফিসার গণ মাজরাপোকা, বাদামী গাছ ফড়িং, পাতামোড়ানো পোকা দমনে কৃষকদের মাঝে লিফলেট বিতরণ করে যাচ্ছে। পাশাপাশি ইঁদুর দমনে কৃষকদের করনীয় বিষয়ে ইঁদুর নিধন কৌশল বিষয়ক লিফলেট কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এ.কে.এম শাহজাহান কবির জানান, বেশ কিছু দিন যাবত আবহাওয়া মেঘলা থাকায় এমন আবহাওয়া পোকামাকড় আক্রমণের অনূকুল পরিবেশ হিসাবে কাজ করে তাই কৃষকরা যেন সঠিক কীটনাশক সঠিক সময়ে সঠিক পরিমানে তাদের জমিতে প্রয়োগ করতে পারে সেই উদ্দেশ্যই কৃষি বিভাগ সচেতনতামূলক লিফলেট বিতরণ করে যাচ্ছে। তাছাড়া সার্বক্ষনিক কৃষি পরামর্শ সেবা নিশ্চিত করার লক্ষ্যে উপ-সহকারী কৃষি অফিসারগণ ছুটি দিনেও মাঠে কাজ করে যাচ্ছেন।
১০ অক্টোবর বৃহস্পতিবার জেলা কৃষি সম্প্রসাণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ হোসেনপুর উপজেলার রোপা আমন ধানের বিভিন্ন মাঠ পরিদর্শন গিয়ে কৃষকদের সাথে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *