• শনিবার, ০২ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ ভৈরব মে দিবসে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জুলাই আন্দোলনে জীবন দিয়েছে ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না

বাজিতপুরে বিদায়ী ইউএনও কে সংবর্ধনা ও নবাগত ইউএনও’র যোগদান

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসাইনকে বিদায়ী সংবর্ধনা ও নবাগত ইউএনও ফারাশিদ বিন এনামকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়েছে।
বুধবার  (১৯ জুন) বাজিতপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ রেজাউল হক কাজলের সভাপতিত্বে বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন।
এই সময় উপস্থিত ছিলেন, বাজিতপুর পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফ, বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোর্শেদ জামান বিপিএম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মস্তু, বীর মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া, চেম্বার অব কর্মাসের সভাপতি সানোয়ার আলী শাহ্ সেলিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গোলনাহার ফারুক ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও ১১টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
বাজিতপুর উপজেলার নবাগত ইউএনও ফারাশিদ বিন এনাম বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩৫তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ইতোপূর্বে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে পাবলিক পলিসি বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও বিসিএস প্রশাসন একাডেমির আইন ও প্রশাসন কোর্সে রেক্টর মেডেলিস্ট ছিলেন। বাজিতপুরে যোগদানের পূর্বে তিনি জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তার নিজ জেলা চাঁদপুর ।
বিদায়ী বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইনকে সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি দেয় হয়েছে ।
নবাগত ইউএনও ফারাশিদ বিন এনাম উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বাজিতপুরবাসীর কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *