• শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ ভৈরব মে দিবসে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জুলাই আন্দোলনে জীবন দিয়েছে ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না

লাল বাহাদুরের রং পাল্টে হয়ে গেল কুচকুচে কালো

রাকিব মাহমুদের খামারের লাল বাহাদুর এখন কালো রং ধারণ করেছে -পূর্বকণ্ঠ

লাল বাহাদুরের রং পাল্টে
হয়ে গেল কুচকুচে কালো

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের অন্যতম বড় পশুর হাট শোলাকিয়া গরুর হাট। এই হাটে ১৪ জুন শুক্রবার সাপ্তাহিক পশুর হাটে করিমগঞ্জ পৌরসভার দরগাবাড়ি এলাকার খামারি রাকিব মাহমুদ নিয়ে এসেছেন তিনটি বেশ বড় ষাঁড়। এর মধ্যে সবচেয়ে সুন্দর ষাঁড়টি বেশ অবাক করার মত। এক বছর আগেও এর রং ছিল একেবারে লাল। রাকিব মাহমুদ এর নাম দিয়েছিলেন লাল বাহাদুর। কিন্তু এক বছর আগে হঠাৎ এর রং কালো হতে শুরু করলো। এখন একেবারেই কালো। মাথার ওপরের দিকে সামান্য একটু জায়গা লাল রয়ে গেছে। কিন্তু এর নাম পাল্টানো হয়নি, লাল বাহাদুরই রয়ে গেছে।
রাকিব মাহমুদ জানিয়েছেন, এসব ষাঁড় তাঁর খামারের গাভি থেকে জন্ম নেওয়া। তিনি গাভির দুধ দোহন করেন না। পুরো দুধই বাছুরদের খাওয়ান। এভাবেই পরম যত্নে ষাঁড়গুলো লালন করেছেন। লাল বাবাহাদুর ছাড়া বাকি দুটি সাদা-কালো মিশেল। লাল বাহাদুর আর অন্য একটি সম আকৃতির ষাঁড়ের দাম হাঁকছেন ৮ লাখ টাকা করে। অন্যটির দাম হাঁকছেন ৭ লাখ টাকা। বড় দুটির মাংস হবে আনুমানিক ২০ মণ করে। ছোটটির মাংস হবে আনুমানিক ১৫ মণ। এখানে যদি উপযুক্ত দাম না পান তাহলে ঢাকায় নিয়ে যাবেন বলে জানালেন।
এদিকে প্রাণিসম্পদ বিশেষজ্ঞ সাবেক জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানিয়েছেন, গরুর রং এভাবে পাল্টাতে পারে। হরমুনের কারণে, অর্থাৎ রঞ্জক উপাদান মেলানিনের মাত্রা বেড়ে গেলে রং কালো হতে পারে। এটা অসম্ভব নয়। তবে আলাদা রং ব্যবহার করলে গায়ে পাটি দিয়ে ঘষা দিলেই পরীক্ষা হয়ে যাবে। অবশ্য ষাঁড়টি বাজারে আনার পর গায়ে গোবর লেগে ছিল। পানি দিয়ে গোসল করিয়ে গামছা দিয়ে মুছে দেওয়া হয়েছে। তাতে কোন রং ওঠেনি, বিবর্ণও হয়নি। এতে পরীক্ষা হয়ে গেল, সত্যিই লাল বাহাদুরের রং পাল্টে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *