• শনিবার, ০২ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ ভৈরব মে দিবসে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জুলাই আন্দোলনে জীবন দিয়েছে ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি

এসডিজির লক্ষ্য বাস্তবায়ন ও সমন্বয় বিষয়ে কর্মশালা

এসডিজির লক্ষ্য বাস্তবায়ন
ও সমন্বয় বিষয়ে কর্মশালা

# নিজস্ব প্রতিবেদক :-
সরকারের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়ন ও সমন্বয় বিষয়ক কর্মশালায় বিভিন্ন রকম সুপারিশ তুলে ধরা হয়েছে। ১২ জুন বুধবার দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার (রাজস্ব) বিশ্বাস রাসেল হোসেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসনা হেনার লাবনীর উপস্থাপনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. নূরে আলম, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শ্রেণি-পেশার প্রতিনিধি।
কর্মশালায় প্রধান অতিথি অতিরিক্ত কমিশনার বিশ্বাস রাসেল হোসেন সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে বলেছেন, সরকার বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা ভাতা প্রদান করছে সমাজসেবা বিভাগের মাধ্যমে। মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমেও নারীদের মাঝে কিছু ভাতা দিচ্ছে। এগুলি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল মানুষের মাথা গোজার ঠাঁই দেওয়ার কথা বলেছিলেন। বর্তমান সরকার দেশকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত করার লক্ষ্যে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ঘর দিচ্ছে। এটি প্রধানমন্ত্রীর সদিচ্ছায় বাস্তবায়ন হচ্ছে। তিনি পতিত জমি আবাদের আওতায় আনার আহবান জানিয়েছিলেন। আমরা সবাই এর জন্য ঝাপিয়ে পড়েছিলাম। এখন আর দুই ফসলি জমি অধিগ্রহণ করা যাবে না।
প্রধান অতিথি বলেন, কমিউনিটি ক্লিনিক দেশের স্বাস্থ্যসেবার চেহারা বদলে দিয়েছে। রূপপুরে পারমণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হয়েছে। সেখানে আরও একটি পারমণবিক বিদ্যুৎ কেন্দ্র করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য জমিও অধিগ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, ভারতে ৫৩ ভাগ বনভূমি রয়েছে। আমাদের দেশেও বাড়াতে হবে। তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা রোধ করতে হবে। পদ্মা সেতু, কর্ণফুলিতে বঙ্গবন্ধু টানেলসহ বেশ কিছু মেগা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এমডিজি সফলভাবে বাস্তবায়ন হয়েছে। এসডিজিও বাস্তবায়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
কর্মশালায় উপস্থিত সকলের পক্ষ থেকে ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে বিষয় ভিত্তিক বিভিন্ন প্রস্তাবনা ও সুপারিশ তুলে ধরা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *