• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

পাকুন্দিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

# রাজন সরকার, পাকুন্দিয়া :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের মাঝে সততা ও নৈতিকতা চর্চা ছড়িয়ে লক্ষ্যে উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
৬ জুন বৃহস্পতিবার দিনব্যাপি উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় পাকুন্দিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। বিতর্ক প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে উপজেলার চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়, হোসেন্দী উচ্চ বিদ্যালয়, পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। ফাইনাল রাউন্ডে পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তরীকুল হাসান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. বিল্লাল হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামি দিনের ভবিষ্যত। দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে প্রথমে শিক্ষার্থীদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুনাগরিক হিসেবে গড়তে হবে। প্রত্যেক নাগরিক সুনাগরিক হিসেবে গড়ে উঠলেই সোনার বাংলা গঠন করা সহজ হবে। এজন্য প্রত্যেক শিক্ষার্থীকে নীতি নৈতিকতার বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওমর ফারুক ভূঁইয়া, জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক মো. রোমান উদ্দিন, সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান জাহানারা খাতুন। মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার নূর-ই-আলম, পাকুন্দিয়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গীতা রানী সাহা ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক রুমান মিয়া। পরে চ্যাম্পিয়ান দল, রানার্সআপ দল এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট ও শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *