• শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ ভৈরব মে দিবসে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জুলাই আন্দোলনে জীবন দিয়েছে ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না

স্টেশন মাস্টারের ছেলের নামে বাড়ি কিনলেন দুই কোটি দিয়ে দলিলে রাজস্ব ফাঁকি ১২ লাখ

স্টেশন মাস্টারের ছেলের নামে
বাড়ি কিনলেন দুই কোটি দিয়ে
দলিলে রাজস্ব ফাঁকি ১২ লাখ

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ রেলস্টেশনের মাস্টার মিজানুর রহমানের ছেলের নামে জেলা শহরে ৫ তলা বাড়ি কিনেছেন দুই কোটি এক লাখ টাকায়। স্টেশন মাস্টার বলছেন এক কোটি ৬৫ লাখ টাকা। আবার দলিলে উল্লেখ করেছেন ৯৭ লাখ টাকা। সরকারের রাজস্ব ফাঁকি দিয়েছেন ১১ লাখ ৯৬ হাজার টাকা। স্টেশন মাস্টার মিজানুর রহমান ও খোদ বাড়ি বিক্রেতা শফিকুল ইসলাম মানুর সাথে কথা বলে এ ধরনের তথ্য জানা গেছে।
শহরের খরমপট্টি এলাকার বাসিন্দা তিতাস গ্যাস কোম্পানীর ঠিকাদার শফিকুল ইসলাম মানু জানিয়েছেন, তিনি সেখানে ৭ দশমিক ১৭ শাতাংশ জায়গার ওপর দুই ইউনিটের ৫ তলা বাড়িটি নির্মাণ করেছিলেন। সেটি বিক্রি করার পর প্রায় পাঁচ মাস আগে স্টেশন মাস্টারের ছেলে আবুল বাসারের নামে দলিল সম্পাদন হয়েছে। বাড়ির সামনে ক্রেতার নামও লেখা হয়েছে ‘আবুল বাসার ম্যানশন’। আর্থিক লেনদেন মূলত আবুল বাসারের মামা তুষারের মাধ্যমে হয়েছে বলে মানু জানিয়েছেন। তিনি জানান, ইসলামী ব্যাংকে তাঁর ৫৩ লাখ টাকার ঋণ ছিল। সেটি ক্রেতা পক্ষ চেকের মাধ্যমে পরিশোধ করেছে। চেকের মাধ্যমে ১১ লাখ টাকা বায়নাও দিয়েছে।
অন্যদিকে শফিকুল ইসলাম মানুর দুই ছেলে আরাফাতুল ইসলাম ও তামিম ইসলামকে ক্রেতার পক্ষ থেকে চেকের মাধ্যমে দিয়েছে ৪৩ লাখ টাকা। সেগুলি দুই ছেলের মেঘনা ব্যাংকের হিসাবে জমা হয়েছে। বাকি টাকাগুলোও শফিকুল ইসলাম মানুকে চেকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে। অথচ দলিল করা হয়েছে ৯৭ লাখ টাকার। চেকের মাধ্যমে টাকা পরিশোধ করায় এখানে টাকার অঙ্ক গোপন করার কোন সুযোগ নেই বলে মানু জানিয়েছেন। তবে দলিল করার সময় টাকার অঙ্কটি মানু বুঝতে পারেননি বলে জানিয়েছেন। এখন দলিলের কপি চাইলেও তারা দিচ্ছেন না বলে তিনি জানিয়েছেন।
করিমগঞ্জের গুনধর ইউনিয়নের উজান ভরাটিয়া জলভাঙা গ্রামের বাসিন্দা স্টেশন মাস্টার মিজানুর রহমান জানিয়েছেন, তিনি ২০০৪ সালে স্টেশন মাস্টারের চাকরি নেন। তাঁর ছেলে আবুল বাসার এক বছর আগে দুবাই গেছেন। সেখানে তিনি দুবাইয়ের মালিকের সাথে থেকে ভিসা প্রসেসিংয়ের কাজ করেন। তাঁর জমি বিক্রি এবং দুবাইয়ের আয় থেকেই বাড়িটি কেনা হয়েছে। তিনি জানিয়েছেন, বাড়িটি এক কোটি ৬৫ লাখ টাকায় কেনা হয়েছে। কিন্তু অন্যেরা দুই কোটি এক লাখ টাকা প্রচার করছেন। দলিলে কেন ক্রয়মূল্য ৯৭ লাখ টাকা লেখা হয়েছে প্রশ্ন করলে বলেন, বিষয়টি তাঁর মনে নেই।
এদিকে কিশোরগঞ্জের রেজিস্ট্রি অফিসের দলিল লেখক লতিবাবাদ ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানিয়েছেন, পৌর এলাকায় জায়গা বিক্রি হলে সরকারকে জমির মূল্যের ওপর শতকরা ১১ দশমিক ৫০ ভাগ টাকা রাজস্ব দিতে হয়। সেই হিসাবে দুই কোটি এক লাখ টাকার স্থলে ৯৭ লাখ টাকার দলিল করতে গিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে ১১ লাখ ৯৬ হাজার টাকা।
অন্যদিকে শহরের সিনিয়র দেওয়ানী আইনজীবী ভূপেন্দ্র ভৌমিক দোলন জানিয়েছেন, অন্যান্য এলাকায় কোন জমি বিক্রি হলে খারিজ করার পরও জমিটির পার্শ্ববর্তী অন্য কোন জমির মালিক বা বিক্রেতার কোন স্বজন সমান টাকা আদালতে জমা দিয়ে জমিটি পাবার জন্য প্রিয়েমশন মামলা করতে পারেন। কিন্তু পৌর এলাকায় কোন জমি কিনে ক্রেতা খারিজ করে ফেললে এর ওপর কেউ প্রিয়েমশন মামলা করতে পারেন না। যে কারণে অনেকে অসদুপায় অবলম্বন করে জমির দাম অনেক কম দেখিয়ে দলিল সম্পাদন করেন। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *