• শনিবার, ০২ মে ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ ভৈরব মে দিবসে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জুলাই আন্দোলনে জীবন দিয়েছে ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না

কিশোরগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে শোভাযাত্রা -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে আন্তর্জাতিক
শব্দ সচেতনতা দিবস

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ২৪ এপ্রিল বুধবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এরপর কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভার শুরুতেই শব্দ সচেতনতা ও শব্দদূষণের কুফল নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন। এরপর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস, জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ রেজা, জেলা রোভারের সাধারণ সম্পাদক কামরুল আহসান, সমকালের জেলা প্রতিনিধি মোস্তফা কামাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম, মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম প্রমুখ।
বক্তাগণ বলেন, এক সময় মানুষ বয়সকালে কানে কম শুনতেন। কিন্তু এখন অল্প বয়স থেকেই শ্রবণ শক্তি হ্রাস পাচ্ছে। এর অন্যতম কারণ শব্দদূষণ। উচ্চ শব্দে সভা-সমাবেশ করা, গানবাজনা করা, যানবাহনে হাইড্রোলিক হর্ণ ব্যবহার থেকে শুরু করে সকল প্রকার হর্ণ যত্রতত্র ব্যবহার করা, নির্মাণ কাজে বিভিন্ন উচ্চ শব্দের যন্ত্র ব্যবহার করা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক এলাকাসহ জনবহুল এলাকায় উচ্চ শব্দে হর্ণ বাজানোর কারণে রোগী, শিক্ষার্থীসহ সকল বয়সের মানুষের শ্রবণেন্দ্রীয় ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে বক্তাগণ জানান। এমনকি গর্ভের সন্তানদেরও ক্ষতি হচ্ছে। যারা শব্দদূষণ করছেন, তারা এবং তাদের পরিবারের সদস্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখনই সবাইকে এ ব্যাপারে সচেতন হবার আহবান জানানো হয়। আর শব্দদূষণ রোধ করতে শাস্তিমূলক আইনও রয়েছে। প্রয়োজনে এসব আইন প্রয়োগ করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *