• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

ভৈরবে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত

# এম.আর রুবেল :-
ভৈরবে সেবা সপ্তাহ উপলক্ষে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শণী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।
১৮ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান আহমেদ রাফি’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান তরফদার। এসময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম, ভেটেরিনারি সার্জন ডা. মো. সাইফুল ইসলাম আজিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত প্রমুখ।
আলোচনা সভা শেষে দিনব্যাপী প্রাণি প্রদর্শণীর উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে বিভিন্ন স্টল গুলো ঘুরে দেখন এবং মেলায় অংশ নেয়া পশুর মালিক ও খামারিদের সাথে কথা বলেন প্রধান অতিথি ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু ও উদ্বোধক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান আহমেদ রাফিসহ অন্যান্য অতিথিরা।
ওই প্রদর্শণীতে খামারীরা নিজেদের খামারের গরু-ছাগল, দুম্বা, হাঁস-মুরগী, কুকুর-বিড়াল ও পাখিসহ নানা জাতের প্রাণি প্রদর্শন করেন। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে খামারিদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *