• শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

হোসেনপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা পরিষদ মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উজ্জ্বল হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির, থানা অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন, উপজেলা সমাজসেবা অফিসার মো. এহছানুল হক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, সিদলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন প্রমুখ।
প্রদর্শনীতে মোট ৪০টি স্টলে গরু, ছাগল, হাঁস, মুরগী, কবুতর ও বিভিন্ন প্রজাতির পাখি স্থান পায়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উজ্জ্বল হোসাইন জানান, খামারীদের উদ্বুদ্ধ করতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। খামারীদের উন্নতজাতের গবাদীপশু ও পাখি পালনে আগ্রহী করে তোলা ও নতুন প্রযুক্তি গ্রহণে উৎসাহ প্রদান করা এবং বাজারজাত করণ ব্যবস্থার লিংকেজ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *