• শনিবার, ০২ মে ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ ভৈরব মে দিবসে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জুলাই আন্দোলনে জীবন দিয়েছে ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা

ইভটেজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে ছাত্রীদের ইভটিজিংয়ে বাধা দেওয়ায় হুগরাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এটিএম আব্দুল হককে মারধর ও লাঞ্ছিতের ঘটনার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রের বিরুদ্ধে। ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে সাধারণ ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা হোসেনপুর-দেওয়ানগঞ্জ সড়কের হুগলাকান্দি উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বখাটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
জানা যায়, ২৮ ফেব্রুয়ারি বুধবার দুপুরে বিদ্যালয়ে প্রবেশ করে ছাত্রীদের ইভটিজিং এর চেষ্টা করছিলেন ওই বিদ্যালয়ের সাবেক ছাত্র হাসান। সহকারী প্রধান শিক্ষক এতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে সে ওই শিক্ষককে লাঞ্ছিত করেন এবং মারধর শুরু করেন। এ ঘটনার পরপরই ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা ক্ষোভে ফেটে পড়েন।
ওই বিদ্যালয়ের শিক্ষক জুনায়েদ আকন্দ বলেন, একজন শিক্ষকের উপর বখাটের হামলা মানে আমাদের পুরো শিক্ষক সমাজের উপর হামলার সমান। ২৪ ঘণ্টার ভেতর ওই বখাটে শিক্ষার্থী হাসানকে গ্রেপ্তার না করা হলে তিনি অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের কথা বলেন। আরেক শিক্ষক মাহমুদুল হাসান বলেন, আমাদের সহকারী প্রধান শিক্ষকের উপর হামলায় আমরা মর্মাহত। এর আগেও এসব ঘটনা ঘটেছে। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।
এ ব্যাপারে হোসেনপুর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান জানান, শিক্ষকের উপর হামলার বিষয়টি দুঃখজনক। আজকাল বিভিন্ন জায়গায় শিক্ষকরা বখাটেদের দ্বারা লাঞ্ছিত হচ্ছেন। তিনি এ ঘটনায় অভিযুক্ত ওই বখাটের শাস্তির দাবি করেন।
হোসেনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন জানান, এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *