• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

কিশোরগঞ্জ জেলার ডে কেয়ার কার্যক্রমে শ্রেষ্ঠ ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

# ইশতিয়াক আহম্মদ শৈভিক :-
কিশোরগঞ্জ জেলার ১৩টি স্বাস্থ্য কমপ্লেক্স এর মধ্যে প্রথমবারের মতো ২ মাস থেকে পাঁচ বছর পর্যন্ত শিশুদের নিউমোনিয়াসহ অন্যান্য রোগের জন্য ডে কেয়ার কার্যক্রমে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
২৪ জানুয়ারি বুধবার দুপুরে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে মাসিক সমন্বয় সভা শেষে ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ এর হাতে স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট তুলে দেন কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, ১৩ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও স্বাস্থ্য পরিদর্শকরা। সঞ্চালনায় ছিলেন ডা. এস এম তারেক আনাম।
হাসপাতাল সূত্রে জানা যায়, ২ মাস বয়স থেকে ৫ বছর পর্যন্ত শিশুদের নিউমোনিয়াসহ নানান রোগের জন্য ডে কেয়ার কার্যক্রম পরিচালিত হয়। যেসব শিশুদের পরিবারের লোকজন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেওয়া সম্ভব হয় না, ওইসব পরিবারের শিশুদের সারাদিন ব্যাপী এই সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। কিশোরগঞ্জে ১৩ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ ডে কেয়ার সেন্টার থেকে চিকিৎসা সেবা নিয়ে সবচেয়ে বেশী শিশুরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেবাদানে মানুষের আস্থার জায়গা হয়ে উঠেছে। প্রতিদিন গড়ে প্রায় ১৫০০-১৬০০ রোগী এ হাসপাতালের বহির্বিভাগে সেবা নিতে আসেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ যোগদানের পর থেকে বিভিন্ন সেবা কার্যক্রমে প্রাণ ফিরে আসে। সেবার মানে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে এই কমপ্লেক্সটি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ বলেন, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিশুদের নিউমোনিয়াসহ অন্যান্য রোগের জন্য ডে কেয়ার কার্যক্রমে জেলায় প্রথম স্থান অর্জন করেছে। তার জন্য আমি আমার সকল কনসালট্যান্ট ডাক্তার, মেডিকেল অফিসারসহ স্টাফদের ধন্যবাদ জানাই। আমাদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে দূরদূরান্ত থেকে আসা এবং ভৈরবের স্থানীয় বিভিন্ন ধরণের রোগের চিকিৎসাসেবা প্রদান করে থাকি। তার মধ্যে উল্লেখযোগ্য যারা টাকা ব্যায় করে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে সিজারিয়ান অপারেশনসহ অন্যান্য সেবা নিতে পারেনা। তাদেরকে আমরা বিনামূল্যে সিজারিয়ান অপারেশন (ডেলিভারী) প্রদান করে থাকি। এছাড়া এ হাসপাতাল থেকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, যক্ষ্মাসহ বিভিন্ন রোগের ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়। পাশাপাশি প্যাথলোজিক্যাল টেস্ট সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে করে থাকি।
তিনি আরো বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি সব ধরনের রোগীদের আধুনিক ও উন্নতমানের চিকিৎসা সেবার মাধ্যমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটিকে আরো অনেকদূর এগিয়ে নিতে। ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আজকের এই সম্মাননা পেয়েছি। এর আগেও আমরা বেশ কয়েকবার জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। এখন এটা ধরে রাখায় আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা সবাই মিলে আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে চেষ্টা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *