• শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ বাজিতপুর স্বাস্থ্য কমপ্লেক্স

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জ জেলার ১৩টি স্বাস্থ্য কমপ্লেক্স এর মধ্যে প্রথমবারের মতো শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
আজ ২৪ জানুয়ারি বুধবার দুপুরে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে মাসিক সমন্বয় সভা শেষে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন হাতে স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট তুলে দেন কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, ১৩ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও স্বাস্থ্য পরিদর্শকরা। সঞ্চালনায় ছিলেন ডা. এস এম তারেক আনাম।
হাসপাতাল সূত্রে জানা যায়, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেবাদানে মানুষের আস্থার জায়গা হয়ে উঠেছে। প্রতিদিন গড়ে প্রায় ৬০০-৭০০ রোগী এ হাসপাতালের বহির্বিভাগে সেবা নিতে আসেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন যোগদানের পর থেকে বিভিন্ন সেবা কার্যক্রমে প্রাণ ফিরে আসে। সেবার মানে জাতীয় পর্যায়ে দশম, ঢাকা বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে এই কমপ্লেক্সটি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন বলেন, বাজিতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সেবা দানে জেলায় প্রথম স্থান অর্জন করার পাশাপাশি যক্ষ্মার কার্যক্রমে প্রথম ও ভায়া স্ক্যানিংয়ে প্রথম স্থান করে ।
তিনি বলেন, এই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, সেবক-সেবিকাসহ সবার পরিশ্রম আর আন্তরিকতা আজকের এই অবস্থান। আমরা যথাসাধ্য চেষ্টা করছি সব ধরনের রোগীদের আধুনিক ও উন্নতমানের চিকিৎসা সেবার মাধ্যমে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটিকে আরো অনেকদূর এগিয়ে নিতে।
তিনি আরো বলেন, ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা পেয়েছি। এটা ধরে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা সবাই মিলে আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে চেষ্টা করে যাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *