• শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ ভৈরব মে দিবসে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জুলাই আন্দোলনে জীবন দিয়েছে ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না

গ্যাস সরবরাহ কম রান্না নিয়ে ভোগান্তি

গ্যাস সরবরাহ কম
রান্না নিয়ে ভোগান্তি

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গবাজার আবাসিক এলাকায় এক মাসেরও বেশি সময় ধরে গ্যাস সরবরাহে ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। চাবি বা রেগুলেটর পুরোটা ঘুরিয়ে দিলেও দিনের বেশিরভাগ সময় টিম টিম করে আগুন জ্বলছে। আবার কখনও কখনও হঠাৎ দাও দাও করে আগুন জ্বলে উঠতে দেখা যাচ্ছে। গৃহিনীরা টিম টিম আগুনে রান্না বসিয়ে শোবার ঘরে গিয়ে ফিরে এসে দেখেন তরকারি পুড়ে অঙ্গার। অল্প আগুনে রান্না করতে সময় লাগছে চারগুণ। বিশেষ করে কর্মজীবী নারী-পুরুষের সকালের নাস্তা সেরে কর্মস্থলে যেতে সমস্যা হচ্ছে। শহরের অন্যান্য এলাকায় গ্যাস সরবরাহে কোন সমস্যা না থাকলেও গৌরাঙ্গবাজার আবাসিক এলাকার প্রায় অর্ধশতাধিক গ্রাহক চরম ভোগান্তি পোহাচ্ছেন।
কলেজ শিক্ষক সায়মা হক ও গৃহিনী পপি আক্তার তাদের ভোগান্তির বর্ণনা দিয়েছেন। তারা বলেছেন, তিতাস অফিসে সমস্যার কথা একাধিকবার জানানোর পরও এখন পর্যন্ত সমাধানে কেউ আসেননি। মাঝে মাঝে হঠাৎ করে যেভাবে অতি মাত্রায় আগুন জ্বলে উঠছে, তাতে যে কোন সময় অগ্নিকাণ্ড বা বড় ধরনের দুর্ঘটনারও আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *