• বুধবার, ১৩ মে ২০২৬, ১০:২৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন হোসেনপুরে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব নিয়ে কর্মশালা মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন

হোসেনপুরে শেষ মুহুত্বে প্রতিমা তৈরি কারিগরদের নির্ঘুম রাত

# উজ্জ্বল কুমার সরকার :-
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বরণে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সর্বত্রই চলছে প্রতিমা তৈরির ধুম। প্রতিমা বানানো থেকে শুরু করে সব কাজ করতে হয় পঞ্জিকা দেখে, তাই সময় মতো কাজ শেষ করতে কারিগররা নির্ঘুম রাত কাটাতে বাধ্য হচ্ছেন।
জানা যায়, এ বছর দুর্গা দেবীকে আনুষ্ঠানিক বরণ করতে হোসেনপুর উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নের ১৫টি পূজা মণ্ডপ ঘিরে চলছে মঞ্চ, প্যান্ডেল, তোরণ নির্মাণ ও আলোকসজ্জার কাজ। স্থানীয় কারিগর না থাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিমা কারিগর এসে নিপুন তুলির আঁচরে নানা রংয়ের প্রলেপ দিয়ে উজ্জ্বল করে তুলছে প্রতিটি পূজা মণ্ডপের প্রতিমা। শেষ মুহুর্তে কারিগররা বিভিন্ন দেবালয়ের পুরোহিতদের কাছে তাদের চেষ্টার্জিত প্রতিমা উপহার দিবেন এমনটাই প্রত্যাশা আয়োজকদের।
এ ব্যাপারে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার সরকার জানান, এবার দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় প্রশাসনের উদ্যোগে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাই উৎসবমূখর পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীরা মণ্ডপে পূজা অর্চনা নির্বিঘ্নে করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *