• শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ ভৈরব মে দিবসে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জুলাই আন্দোলনে জীবন দিয়েছে ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না

বাজিতপুরে বঙ্গমাতার ৯৩তম জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৬ জন অস্বচ্ছল নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
৮ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাজিতপুর উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা শেষে নারীদের সেলাই মেশিন তুলে দেয়া হয় ।
উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরিন হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মদ জিয়াউল হক জুয়েল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল হক, উপজেলা সমাজসেবা অফিসার বাবুল মিয়, জাইকা প্রজেক্টের পরিচালক রোজী পারভীন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মাহামুদা ইসলাম লিজা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বাজিতপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *