• শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ ভৈরব মে দিবসে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জুলাই আন্দোলনে জীবন দিয়েছে ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না

হোসেনপুরে আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় উদ্বোধন

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ৪নং আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের স্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ভরুয়া গ্রামে স্থায়ী কার্যালয় উদ্বোধনের আযোজন করে ৪নং আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ।
৪নং আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মো. মসিউর রহমান হুমায়ুন। ইউনিয়ন পরিষদের স্থায়ী কার্যালয় উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু, পৌর আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, পুমদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *