• শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ

# সৈয়দ ইশতিয়াক আহমেদ শৈভিক :-
সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো কলেজের নবীন শিক্ষার্থীদেরকে। ৬ মার্চ সোমবার এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয় গোটা হলরুম। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও। বেলা ১১টা থেকে শুরু হয় অনুষ্ঠান। গান, আবৃত্তি ও নৃত্যের মধ্যে দিয়ে জমজমাট হয়ে ওঠে অনুষ্ঠানটি।
জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ শাহ আলম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গোলাম হোসেন সরকার।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গোলাম হোসেন সরকার বলেন, জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ অত্র এলাকার স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।
আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *