• শনিবার, ০২ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ ভৈরব মে দিবসে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জুলাই আন্দোলনে জীবন দিয়েছে ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না

ভৈরবে মহান বিজয় দিবস উদযাপন

# মিলাদ হোসেন অপু :-
আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে ভৈরবে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ১৬ ডিসেম্বর শুক্রবার নানা কর্মসূচীর মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। বিজয় দিবস উপলক্ষ্যে দিনব্যাপী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দিনটি উদযাপন করা হয়। এ মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় ব্যাপক উদ্যোগ। বর্ণিল সাজে সাজানো হয়েছে ভৈরব উপজেলা পরিষদ, ভৈরব পৌরসভা, র‌্যাব-১৪ ভৈরব কার্যালয়, ভৈরব থানা, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
ঢাকা-সিলেট মহাসড়কের উপর নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিভাস্কর্য দুর্জয় পাদদেশ এলাকায় ভোর ৬টা ৩০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়।
সকাল ৬টা ৪০ মিনিটে মুক্তিযুদ্ধের স্মৃতিভাস্কর্য দুর্জয় পাদদেশে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সকাল ৯টায় ভৈরব আইভি রহমান পৌর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলণ, প্যারেড কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ ও ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম।
কুচকাওয়াজ শেষে ভৈরব স্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, প্রয়াত সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান এর একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।
এছাড়াও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলার বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দের মাঝে বিভিন্ন উপহার প্রদান করেন অতিথিবৃন্দ। বেলা ১২টায় বিনা টিকিটে দরশন ও মধুমতি সিনেমা হলে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন। দুপুর ১টা ৪৫ মিনিটে উপজেলা বঙ্গবন্ধু হলরুমে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভা, প্রীতিভোজ ও মিলাদ মাহফিল। বাদ জুম্মা সুবিধামতে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে মোনাজাত ও মন্দিরে বিশেষ প্রার্থনা। দুপুর ২টায় বিভিন্ন এতিমখানা ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন ব্যবস্থা করা। দুপুর ২টা ৩০ মিনিটে শহীদ আইভি রহমান স্টেডিয়ামে বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পরিচালিত শপথ প্রহণ অনুষ্ঠানে সংযুক্ত থেকে শপথ পাঠে অংশগ্রহণ করা। বিকাল ৪টায় উপজেলা ক্রীড়া পরিষদ চত্বরে মহিলা ক্রীড়া অনুষ্ঠান। ৪টা ১০ মিনিটে শহীদ আইভি রহমান পৌল স্টেডিয়ামে উপজেলা প্রশাসন বনাম বীরমুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রীতি ফুটবল প্রতিযোগিতা। সন্ধ্যা ৬টায় উপজেলা বঙ্গবন্ধু হলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে নাচ, গান, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণী করে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজন সমাপ্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *