• শনিবার, ০২ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ ভৈরব মে দিবসে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জুলাই আন্দোলনে জীবন দিয়েছে ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না

কুলিয়ারচরে ২ মার্কেটে ভয়াবাহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ দোকান পুড়ে ছাই

# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর আনন্দ বাজারে ২ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ১৩ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে আনন্দ বাজারস্থ হাজী মোহাম্মদ গোলাপ মিয়া ও নয়ন মিয়ার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও পার্শ্ববর্তী বেলাব ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় দুটি মার্কেটের সাতটি দোকান।
এ ঘটনায় দুইটি মুদি, একটি ফার্মেসি, একটি ইলেকট্রনিক, একটি কাঁচামাল, একটি জুতা ও একটি স্বর্ণের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকান মালিক ও ব্যবসায়ীদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফরিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস. এম. আজিজ উল্ল্যাহ্।
তিনি বলেন, দ্রুত ফায়ার সার্ভিস চলে আসায় এবং কয়েকটি দোকানের মূল্যবান কিছু মালামাল সড়িয়ে নিতে পারায় ক্ষয়ক্ষতি কিছুটা কম হয়েছে।
কুলিয়ারচর ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার রকিব উদ্দিন ভূইয়া বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারি। এ সময় নরসিংদী বেলাব উপজেলার একটি ফায়ার সার্ভিস ইউনিট আমাদের সাথে যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *