# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ ডিসেম্বর বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান সৈয়দ নুরে আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, জেলা পরিষদ সাবেক সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জিল্লুর রহমান, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. এনামুল হক, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.এম. জি কিবরিয়া, উপজেলা শিক্ষা অফিসার মো. আবদুল আলিম রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন, বীরমুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম আবিরাজ মাস্টার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আলোচনা সভা শেষে সকল শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আলোচনা সভা পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।