• শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ ভৈরব মে দিবসে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জুলাই আন্দোলনে জীবন দিয়েছে ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না

আন্তঃনগর ট্রেনের বুফে কারের বর্তমান ব্যবসা বিনা টিকেটের যাত্রী!

এগারসিন্দুর ট্রেনের বুফে কারের খাবারের কেবিনেটের বেহাল চিত্র -পূর্বকণ্ঠ

আন্তঃনগর ট্রেনের বুফে
কারের বর্তমান ব্যবসা
বিনা টিকেটের যাত্রী!

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ-ঢাকা রুটের আন্তঃনগর এগারসিন্দুর ট্রেনের বুফে কারের (খাবার গাড়ি) ক্যাটারার আবু ছালেক বললেন, আগে দৈনিক ৮ হাজার টাকার মত খাবার বিক্রি হতো। এখন কমে গিয়ে দৈনিক এক হাজার টাকার খাবারও বিক্রি হয়। মাঝে মাঝে কিছু বেশিও হয়। এখন হকাররা ট্রেন দখল করে রেখেছেন। গতকাল শুক্রবার কিশোরগঞ্জ স্টেশনে এগারসিন্দুর গোধূলি ট্রেনের খাবার গাড়িতে গেলে এরকম অভিজ্ঞতার কথাই জানালেন ক্যাটারার আবু ছালেক।
আন্তঃনগর এগারসিন্দুর ট্রেনের খাবার গাড়ির এখন মূল ব্যবসা হয়ে দাঁড়িয়েছে বিনা টিকেটের এবং স্ট্যান্ডিং টিকেটের যাত্রীদের কাছে আসন বিক্রি! ঢাকাগামী বিনা টিকেটের যাত্রীদের থেকে আড়াইশ’ টাকা, আর স্ট্যান্ডিং টিকেটের যাত্রীদের থেকে একশ’ টাকা নিয়ে বসার আসন দেয়া হয়। কামরার ভেতর মালামাল রাখার কয়েকটি কাঠের বাক্স আছে। আর আছে মোড়ার মত অনেকগুলো প্লাস্টিকের ড্রাম। বাক্সে চারজন আর ড্রামে একজন করে যাত্রী বসেন। ড্রামগুলো সিনথেটিক বস্তার ভেতর থরে থরে ঢোকানো থাকে। যাত্রী আসলে সেগুলি বের করে দেয়া হয়। প্রতিদিন অন্তত ৪০ জন যাত্রীকে খাবার গাড়িতে বসানো হয়। আবার আসনের টানাটানি পড়ে গেলে এখানেও স্ট্যান্ডিং যাত্রী থাকেন। এভাবে মাসে আয় হয় অন্তত দুই লক্ষাধিক টাকা। যাত্রীদের কামরায়ও এ ধরনের কিছু যাত্রীর সঙ্গে এটেন্ড্যান্টদের টাকার লেনদেন হয়। এরপর বিনা টিকেটের যাত্রীদের গন্তব্যের স্টেশনে নামিয়ে নিরাপদে গেট পার করে দেয়া হয়। আবার কমলাপুর স্টেশনে যাবার আগেই তেজগাঁও এলাকার ফাঁকা জায়গায় ট্রেন থামিয়ে বিনা টিকেটের যাত্রীদের নেমে যাবার সুযোগ দেয়া হয়। এভাবে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। সম্প্রতি ঢাকাগামী এগারসিন্দুর প্রভাতী ট্রেনে এরকম চিত্রই দেখা গেছে। তবে ট্রেনে বগির সংখ্যা বাড়ালে এই প্রবণতা কমে যেত বলে রেলওয়ে স্টাফসহ অনেক যাত্রীই মনে করেন। এ দাবিতে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন মানববন্ধন ও রেল অবরোধসহ আন্দোলনও করেছে।
এক সময় ট্রেনের যাত্রীদের কাছে চা-কফিসহ নানা রকম মুখরোচক খাবার বিক্রিই ছিল বুফে কারের একমাত্র ব্যবসা। এখন ক্বদাচিৎ কিছু চা এবং হালকা নাস্তা দেখা গেলেও আগের মত আড়ম্বর নেই। বরং বুফে কারে এখন হকারদের নির্বিবাদে ঢুকে অনায়াসে বিভিন্ন খাদ্য সামগ্রি বিক্রি করতে দেখা যায়। অথচ হকাররা আগে খাবার গাড়িতে ঢোকার সাহসই করতেন না। হকাররা যাত্রীদের কামরায় ঢুকলেও বুফে কারের কর্মিরা বাধা দিতেন।
ক্যাটারার আবু ছালেক জানান, তাদের গাড়িতে এখন ১০ টাকা কাপের চা, ১৫ টাকা কাপের কফি, ২৫ টাকা পিস ভেজিটেবল কাটলেট, ৫৫ টাকা পিস চিকেন ফ্রাই আর ১৫ টাকার প্রতি স্লাইস জেলি-পাউরুটি বিক্রি করা হয়। চা-কফি গাড়িতেই তৈরি হয়। অন্য খাবারগুলো কমলাপুর স্টেশন থেকে তুলে নেয়া হয়। তবে আবু ছালেকের বর্ণনামত গাড়িতে এসব খাবারের তেমন লক্ষণ দেখা যায়নি। খাবার রাখার কেবিনেট নোংরা ফাঁকা পড়ে আছে। আবু ছালেক জানান, খাবার গাড়ি বার্ষিক চুক্তিতে রেলওয়ে বিভাগ থেকে ডেকে নেন ‘টিপটপ’ কোম্পানির মালিক আলমগীর হোসেন। মালিক রাজধানীর একজন হোটেল ব্যবসায়ী। তবে মালিক ট্রেনে আসেন না। ক্যাটারার দিয়েই পরিচালনা করেন। স্ট্যান্ডিং টিকেটের এবং বিনা টিকেটের যাত্রী পরিবহনের বিষয়ে বিভিন্ন প্রশ্ন করলে তিনি কেবল ‘যাত্রীরা বিপদে পড়ে এখানে আসেন’ বলেই চুপ হয়ে যান। খাবার গাড়ির মালিক আলমগীর হোসেনের মোবাইল নম্বর চাইলে তার কাছে নম্বর নাই বলে জানান।
স্টেশন মাস্টার মো. ইউসুফ জানিয়েছেন, এগারসিন্দুর প্রভাতী ট্রেনে ঢাকার এসি আসন আছে ৯টি, প্রথম শ্রেণীর আসন ২০টি, শোভন চেয়ার ৫০টি, আর শোভন শ্রেণীর আসন আছে ১৩৩টি। এগারসিন্দুর গোধূলি ট্রেনেও এসি আসন ৯টি, প্রথম শ্রেণীর আসন ২০টি, শোভন চেয়ার ৮০টি, আর শোভন শ্রেণীর আসন ১১৩টি। অন্যদিকে আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে প্রথম শ্রেণী এবং এসি কোচ নেই। এই ট্রেনে কেবিনের আসন আছে ২১টি, শোভন চেয়ার আসন ৯০টি, আর শোভন আসন ১৮৫টি।
ট্রেন ভ্রমণে মানুষের আগ্রহ বেশি থাকায় টিকেট না পেলে বহু যাত্রী স্ট্যান্ডিং টিকেট কিনেও ভ্রমণ করেন। স্টেশন মাস্টার মো. ইউসুফ জানিয়েছেন, প্রতিদিন ১৫০ থেকে ২০০টি স্ট্যান্ডিং টিকেটই বিক্রি হচ্ছে। ঢাকার শোভন শ্রেণীর টিকেট ১২৫ টাকা, শোভন চেয়ার শ্রেণীর টিকেট ১৫০ টাকা, প্রথম শ্রেণীর টিকেট ২৩০ টাকা, শীতাতপ শ্রেণীর টিকেট ২৮৮ টাকা, আর কেবিনের টিকেট ৩৪৫ টাকা। যারা টিকেট না পেয়ে স্ট্যান্ডিং টিকেট কেনেন, তারা সাধারণত ১২৫ টাকার শোভন শ্রেণীর টিকেটই কিনে থাকেন। স্ট্যান্ডিং টিকেট কিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চার ঘন্টা ভ্রমণ করাটাও অনেক কষ্টের। যে কারণে ট্রেনে বগির সংখ্যা আরও বাড়ানোর জন্য বিভিন্ন মহল থেকে বিভিন্ন সময় মানববন্ধন ও সমাবেশ করে দাবি জানানো হয়েছে। স্টেশন মাস্টার মো. ইউসুফও দাবিটিকে যৌক্তিক মনে করছেন। গতকালের এগারসিন্দুর গোধূলির গার্ড মঞ্জুরুল হকের সঙ্গে কথা বললে তিনিও জানান, আমরা অনেকবার উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি, কিশোরগঞ্জ-ঢাকা রুটে বগির সংখ্যা বাড়ানো দরকার।
কিশোরগঞ্জ থেকে বাসে ঢাকায় যেতে প্রায় ৬-৭ ঘন্টা লেগে যায়। এছাড়া বায়ু দূষণ আর শব্দ দূষণের পাশাপাশি থাকে দুর্ঘটনার আশঙ্কা। ভাড়াও ৩৭০ টাকা। বাসগুলো আরামদায়কও নয়। অন্যদিকে আন্তঃনগর ট্রেনে সময় লাগে চার ঘন্টা। শব্দ দূষণ, বায়ু দূষণ আর দুর্ঘটনার আশঙ্কাও খুবই কম থাকে। ভাড়াও অনেক কম। যে কারণে মানুষ ট্রেন ভ্রমণে বেশি আগ্রহী। আর সেই কারণেই প্রতিটি ট্রেনে বগি বাড়ানোর দাবি উঠছে। ট্রেনের যাত্রী রফিকুল ইসলাম ও সাইদুর রহমানসহ কয়েকজনের সঙ্গে কথা হলে তারা বলেন, বগির সংখ্যা বেশি থাকলে দেড়শ’ টাকায় টিকেট না কিনে কেউ আড়াইশ’ টাকা দিয়ে অবৈধ পন্থায় ট্রেন ভ্রমণ করতেন না। পর্যাপ্ত বগি থাকলে কেউ এভাবে বিনা টিকেটে ট্রেনে ওঠার কথা চিন্তাও করতেন না। ট্রেন ছাড়ার আগ মুহুর্তে স্ট্যান্ডিং টিকেটেরও লম্বা লাইন পড়ে যায়। তখন অনেকে ট্রেন ছেড়ে দেয়ার আশঙ্কায় শেষ পর্যন্ত টিকেট ছাড়াই ট্রেনে চাপতে বাধ্য হন বলেও যাত্রীরা জানিয়েছেন। প্রতিটি ট্রেনে ১৩ থেকে ১৪টি বগি থাকে। ফলে তারাও ট্রেনে বগির সংখ্যা বাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের (চট্টগ্রাম) জিএম জাহাঙ্গীর হোসেনের সঙ্গে এ ব্যাপারে মোবাইল ফোনে কথা বললে জানান, বর্তমানে এসব ট্রেনে বগি বাড়ানোর কোন পরিকল্পনা নেই। আর বিনা টিকেটে যাত্রী পরিবহনের বিষয়ে বলেন, আমাদের জনবল কম। নতুন লোক নিয়োগ হচ্ছে। তখন হয়ত এসব বিষয়ে তদারকি করা সম্ভব হবে।
এদিকে রেলপথ মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন-১ ও ৬) আলমগীর হুছাইনের কাছে কিশোরগঞ্জ-ঢাকা রুটের আন্তঃনগর ট্রেনে বগি বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে জানান, এই রুটের মিটার গেজের একটি ইঞ্জিনের ২০টি বগি টানার ক্ষমতা থাকে। ফলে আমি খোঁজ নিয়ে দেখবো বগির সংখ্যা বাড়ানোর সুযোগ আছে কি না। তবে এলাকাবাসীর পক্ষ থেকে মন্ত্রণালয়ের সচিব বরাবরে বগি বৃদ্ধির দাবিতে একটি আবেদন দিলে তখন বিষয়টি বিবেচনা করে দেখা হবে বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *