• শনিবার, ০২ মে ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ ভৈরব মে দিবসে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জুলাই আন্দোলনে জীবন দিয়েছে ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না

কুলিয়ারচরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ল্যাপটপ, পিডিএ ও মোবাইল ফোন বিতরণ

# মুহাম্মদ কাইসার হামিদ :-
“সেবা নিন, সুস্থ থাকুন” এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের মাঝে ল্যাপটপ, পিডিএ ও আন্তঃ বিভাগের জন্য মোবাইল ফোন বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (৫ ডিসেম্বর) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত ল্যাপটপ, পিডিএ ও মোবাইল ফোন বিতরণ অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আদনান আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল কান্তি মল্লিক, হাসপাতালের ডাক্তার, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের মাঝে ১০ টি ল্যাপটপ, ১৫ টি পিডিএ ও আন্তঃ বিভাগের জন্য ১ টি মোবাইল ফোন বিতরণ করা হয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. নজরুল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.রেজুয়ানা আফরীন নীলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *