• শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ ভৈরব মে দিবসে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জুলাই আন্দোলনে জীবন দিয়েছে ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না

কুলিয়ারচরে বিএনপি’র কেন্দ্রীয় নেতা শরীফুল আলমের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি’র কেন্দ্রীয় নেতা শরীফুল আলমের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুলাই শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের রড়ছয়সূতী আরব আলী খান চকবাজারে জিয়া পরিষদের আঞ্চলিক কার্যালয়ে ছয়সূতী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল, ওলামাদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলমের আশু রোগ মুক্তি কামনায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. জাহের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক মানব জমিন প্রতিনিধি ও কিশোরগঞ্জ জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মো. শাহ্ আলম, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক মো. ছিদ্দিক মিয়া, ছয়সূতী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবেল আহমেদ, ৪নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মো. আলী আকবর, সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক রজব মিয়া, ৫নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আবু তাহের, বিএনপি নেতা পাশা মিয়া, মো. সোহরাফ মিয়া, মোতাহার, আল-আমিন মিয়া, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমান উল্লাহ্সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মিলাদ ও দোয়া মাহফিলে মো. শরীফুল আলমের আশু রোগ মুক্তি কামনায় এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বড় ছয়সূতী চকবাজার আরব আলী খান ফোরকানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মো. শহিদুল্লাহ।
এছাড়াও গত শুক্রবার উপজেলার বিভিন্ন জামে মসজিদে জুম্মার নামাজের পর পৃথক পৃথক ভাবে মো. শরীফুল আলমের আশু রোগ মুক্তি কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *