• রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে স্ত্রীর সাথে অভিমানে স্বামীর আত্মহত্যা ডাকাতের ভয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় কেমিক্যাল ব্যবসায়ীর মৃত্যু হোসেনপরে ভাঙা কালভার্ট যেন মরণফাঁদ বিশিষ্ট শিল্পপতিও সমাজ সেবক শরীফ আহমেদ রিফাতকে সংবর্ধনা এলাকাবাসি জলবায়ু জোটের অর্ধবার্ষিক সভায় ফসলহানিতে উদ্বেগ ফলোআপ : কুলিয়ারচরে রাতের বেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা, ৩ নারীসহ ৫ জন গ্রেপ্তার মেঘনায় বাদাম ব্যবসায়ীদের নৌকায় হানা দিয়ে ৩৫ লক্ষ টাকা লুট থামছেনা নিঃস্ব হওয়া দুবাই প্রবাসী আবু কালামের কান্না ভৈরব উপজেলার ভবানীপুর গ্রামে একই বংশের দুই গ্রুপের মাঝে আবারো সংঘর্ষ, আহত ৪০, বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট মিঠামইনে মাদ্রাসা অধ্যক্ষ ইয়াকুব আলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রমাণ পেল সিআইডি

কিশোরগঞ্জে বাকাসস সভাপতি আকবর, আন্দোলনে ১৫ দিনে দাবি পূরণ অন্যথায় উচ্চ আদালতে রীট

# নিজস্ব প্রতিবেদক :-

সারা দেশের কালেক্টরেট সহকারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নয়ন প্রশ্নে কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) কেন্দ্রীয় সভাপতি মো. আকবর হোসেন বলেছেন, আগামী ৪ সেপ্টেম্বর ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ হবে। সেখান থেকে পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। তখন প্রয়োজনে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের অফিসে তালা ঝোলানো হবে। সেই আন্দোলনে ১৫ দিনের মধ্যে দাবী আদায় করা হবে। অন্যথায় পরবর্তীতে দাবী আদায়ে উচ্চ আদালতে রীট করা হবে। আজ ৩০ আগস্ট সোমবার দুপুরে কিশোরগঞ্জ কালেক্টরেট কর্মচারী ক্লাবে জেলা বাকাসস সভাপতি মো. আলীম উদ্দিনের সভাপতিত্বে জেলার কালেক্টরেট সহকারীদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় সভাপতি আকবর হোসেন এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি আজহার হোসেন, অতিরিক্ত মহাসচিব শরীফুল ইসলাম, টাঙ্গাইল শাখার সভাপতি মুজিবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি সুধাংশ কুমার হালদার, সিরাজগঞ্জের সভাপতি নূরুল আমিন, কিশোরগঞ্জ কর্মচারী ক্লাবের সভাপতি শফিকুর রহমান, জেলা বাকাসস সম্পাদক হাসান মাহমুদ, ফায়েজ উদ্দিন, আবু ইউসুফ মহসীন, নির্মল চক্রবর্তী, আব্দুল মোমেন, সামসিদ আরা বেগম, প্রবাল কুমার রায় প্রমুখ। এর আগে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।
মতবিনিময় সভায় বলা হয়, কালেক্টরেট কর্মচারীগণ চাকরি শুরু করেন ‘অফিস সহকারী’ পদবী নিয়ে। আর চাকরি থেকে অবসরেও যান ‘অফিস সহকারী পদবী’ নিয়ে। তাদের কোন পদোন্নতি নেই, বেতন গ্রেডেরও উন্নয়ন হয় না। এটা তাদের জন্য অত্যন্ত অমানবিক এবং অপমানজনক। অন্তত ২২টি সরকারি বিভাগে পদ পরিবর্তন ও বেতন গ্রেড উন্নয়ন করা হয়েছে। কিন্তু কালেক্টরেট কর্মচারীদের পদ পরিবর্তন ও বেতন গ্রেড উন্নয়নের প্রস্তাবে প্রধানমন্ত্রী ২০১১ সালে অনুমোদন দিয়েছেন। এর পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব বাস্তবায়নে ফাইল পাঠালেও সেখানে ফাইল আটকে দেয়া হয়েছে। এসব দাবিতে দীর্ঘদিন ধরে বাকাসস কর্মবিরতিসহ বিভিন্নভাবে আন্দোলন করে আসলেও দাবি বাস্তবায়িত হচ্ছে না। আর সেই কারণেই আগামী ৪ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ ডাকা হয়েছে। সেখান থেকেই পরবর্তী বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সেই আন্দোলনে যদি ১৫ দিনের মধ্যে দাবি পূরণ না হয়, তাহলে উচ্চ আদালতে রীট করা হবে বলে কেন্দ্রীয় সভাপতি ঘোষণা দিয়েছেন। কোন কোন বিভাগের কর্মচারীরা রীট করে তাদের দাবি আদায় করেছেন বলেও তিনি সভায় মন্তব্য করেছেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজন কান্তি বণিক ও রাফিউল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *