• রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপরে ভাঙা কালভার্ট যেন মরণফাঁদ বিশিষ্ট শিল্পপতিও সমাজ সেবক শরীফ আহমেদ রিফাতকে সংবর্ধনা এলাকাবাসি জলবায়ু জোটের অর্ধবার্ষিক সভায় ফসলহানিতে উদ্বেগ ফলোআপ : কুলিয়ারচরে রাতের বেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা, ৩ নারীসহ ৫ জন গ্রেপ্তার মেঘনায় বাদাম ব্যবসায়ীদের নৌকায় হানা দিয়ে ৩৫ লক্ষ টাকা লুট থামছেনা নিঃস্ব হওয়া দুবাই প্রবাসী আবু কালামের কান্না ভৈরব উপজেলার ভবানীপুর গ্রামে একই বংশের দুই গ্রুপের মাঝে আবারো সংঘর্ষ, আহত ৪০, বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট মিঠামইনে মাদ্রাসা অধ্যক্ষ ইয়াকুব আলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রমাণ পেল সিআইডি শোক সংবাদ, ডা. পিযুষ কান্তি শর্মা ১৪ বছরেও স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় ভার্সিটি শাটডাউন, পাঠানো হলো উকিল নোটিশ

ভৈরব চেম্বারের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

# মো. আলাল উদ্দিন :-

ভৈরবের কৃতিসন্তান নারী নেত্রী শহীদ আইভী রহমানের ১৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পক্ষ থেকে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ৩০ আগস্ট সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সরকারি কেবি পাইলট মডেল হাই স্কুল মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু ও সয়াবিন তৈল।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের এক সংক্ষিপ্ত আলোচনা সভায় চেম্বার সভাপতি আলহাজ্ব মো. হুমায়ুন কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগ সভাপতি এস.এম বাকি বিল্লাহ, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান এর একান্ত সচিব মো. সাখাওয়াত উল্লাহ, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদক মো. খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ও দৈনিক গৃহকোণ সম্পাদক আলহাজ্ব এম এ লতিফ, ভৈরব শহর ফাঁড়ির ইন্সপেক্টর শ্যামল মিয়া ও ভৈরব থানা ইন্সপেক্টর (অপারেশন) তরিকুল আলম জুয়েল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত তার পরিবারের সকল শহীদদের প্রতি ও ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলায় নিহত শহীদ আইভী রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এবং নারী নেত্রী শহীদ আইভী রহমানের দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, রাজনৈতিক ও মানবিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। এছাড়াও ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর বিভিন্ন সময়ে তাদের সামাজিক ও মানবিক কার্যক্রমের জন্যে চেম্বার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান বক্তারা।
অনুষ্ঠান পরিচালনা করেন ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. মোশাররফ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *