• রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপরে ভাঙা কালভার্ট যেন মরণফাঁদ বিশিষ্ট শিল্পপতিও সমাজ সেবক শরীফ আহমেদ রিফাতকে সংবর্ধনা এলাকাবাসি জলবায়ু জোটের অর্ধবার্ষিক সভায় ফসলহানিতে উদ্বেগ ফলোআপ : কুলিয়ারচরে রাতের বেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা, ৩ নারীসহ ৫ জন গ্রেপ্তার মেঘনায় বাদাম ব্যবসায়ীদের নৌকায় হানা দিয়ে ৩৫ লক্ষ টাকা লুট থামছেনা নিঃস্ব হওয়া দুবাই প্রবাসী আবু কালামের কান্না ভৈরব উপজেলার ভবানীপুর গ্রামে একই বংশের দুই গ্রুপের মাঝে আবারো সংঘর্ষ, আহত ৪০, বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট মিঠামইনে মাদ্রাসা অধ্যক্ষ ইয়াকুব আলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রমাণ পেল সিআইডি শোক সংবাদ, ডা. পিযুষ কান্তি শর্মা ১৪ বছরেও স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় ভার্সিটি শাটডাউন, পাঠানো হলো উকিল নোটিশ

হোসেনপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

# উজ্জ্বল কুমার সরকার, হোসেনপুর :-

কিশোরগঞ্জের হোসেনপুরে ১৪ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ২৯ আগস্ট রোববার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে হুইল চেয়ার বিতরণের আয়োজন করে হোসেনপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়। প্রধান অতিথি হিসেবে হুইল চেয়ার বিতরণ করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাঞ্চন, বীরমুক্তিযোদ্ধা মো. মঞ্জুরুল হক, উপজেলা পরিষদের ভাইস মহিলা চেয়ারম্যান বেগম রৌশনারা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এহছানুল হক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা হাকিম তানিম প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরণ, মাছের খাবার বিতরণ এবং গাছের চারা বিতরণ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *