• শনিবার, ১৬ মে ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে মেঘনায় কারেন্ট ও রিং জাল উদ্ধার ১৮ জেলেকে অর্থদণ্ড

# আফসার হোসেন তূর্জা :-

ভৈরবের মেঘনা নদীতে আজ ২৮ আগস্ট শনিবার অভিযান চালিয়ে দুই লাখ মিটার কারেন্ট জাল ও তিন হাজার মিটার রিং জাল উদ্ধার করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। এ সময় নিষিদ্ধ এসব জাল ব্যবহার করে মাছ শিকার করার অপরাধে আটক করা হয় ১৮ জেলেকে। জব্দ করা হয় ২০ কেজি মাছ। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটক জেলেদের আর্থিক জরিমানা করে মুক্তি দেন। জব্দ করা মাছগুলো তার উপস্থিতিতে একটি এতিমখানায় দেওয়া হয় এবং উদ্ধারকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, শনিবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমানের নেতৃত্বে উপজেলার ওরারখাল, লুন্দিয়া, খলাপাড়া, আগানগর, কালিপুর এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ব্যবহার নিষিদ্ধ এসব জাল উদ্ধার ও জেলেদের আটক করা হয়।
এ প্রসঙ্গে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান জানান, অভিযান পরিচালনায় ভৈরব নৌ-থানা পুলিশের একটি টিম তাকে সহায়তা করেন। প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান এই মৎস্য কর্মকর্তা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *