• শনিবার, ১৬ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ড. মিজানুল হকের দাফন সম্পন্ন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের সাবেক দু’বারের এমপি বুয়েটের প্রাক্তন অধ্যাপক ড. মিজানুল হকের (৭৬) দাফন সম্পন্ন হয়েছে। আজ ২৮ আগস্ট শনিবার বাদ জোহর করিমগঞ্জ পাইলট হাইস্কুল মাঠে প্রথম জানাজা এবং নিজ গ্রাম গুজাদিয়ার আব্দুল হেকিম মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে বিকেলে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। তার জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
উল্লেখ্য, পোস্ট কোভিড জটিলতায় শুক্রবার বিকাল ৬টা ১০ মিনিটে জেলা সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ড. মিজানুল হক মারা যান। এর আগে তিনি গত ২৮ জুলাই করোনা সংক্রমণ নিয়ে এ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনামুক্ত হবার পর তিনি করিমগঞ্জের বাড়িতে ফিরে গিয়েছিলেন। পরবর্তীতে পোস্ট কোভিড জটিলতা দেখা দিলে গত ২২ আগস্ট তিনি আবার এ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের অনেক চেষ্টার পরও তিনি পোস্ট কোভিড জটিলতায় মারা গেছেন বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. অনুপম ভট্টাচার্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *