কিশোরগঞ্জে জেলা যুবলীগ নেতা সামিউল হাসান চৌধুরী লিমন অসহায় করোনা রোগিদের মাঝে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার, চলমান লকডাউনে কর্মহীন মানুষদের মাঝে রান্না করা খাবার ও মাস্ক বিতরণ করেছেন। আজ বুধবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় শহরের স্টেশন রোডে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল। যুবলীগ নেতা লিমন জানান, প্রথম দিন তিন শতাধিক মানুষের মাঝে খাবার ও মাস্ক বিতরণ করা হয়েছে। আর যেসব জটিল করোনা রোগি অক্সিজেনের সমস্যায় রয়েছেন, তাদেরকে তিনি বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার প্রদানের উদ্যোগ নিয়েছেন। কেন্দ্রীয় যুবলীগ নেতৃত্বের নির্দেশনায় আগামী দিনেও তার এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। অনুষ্ঠানে যুবলীগের অন্যান্য কর্মিগণও উপস্থিত ছিলেন।