• শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ ভৈরব মে দিবসে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জুলাই আন্দোলনে জীবন দিয়েছে ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না

সলিল সমাধির হাত থেকে শ্যালককে বাঁচিয়ে নিজেই সলিল সমাধিতে

সলিল সমাধির হাত থেকে
শ্যালককে বাঁচিয়ে নিজেই
সলিল সমাধিতে

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীর বেড়িবাঁধ এলাকায় পানিতে ডুবে যাওয়া ৭ বছরের শ্যালককে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে পারভেজ মিয়া (৩২) নামে এক ব্যক্তি নিজেই সলিল সমাধির শিকার হয়েছেন। কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত হেলেন মিয়ার ছেলে পারভেজ মিয়া নিকলীর টিক্কলহাটি গ্রামে খালুশ্বশুর আল আমিনের বাড়িতে সস্ত্রীক বেড়াতে গিয়েছিলেন। আজ ৮ জুলাই বৃহস্পতিবার বেলা ১২টার দিকে খালুশ্বশুর আল আমিনের শিশুপুত্র নাহিদুলকে নিয়ে পারভেজ নিকলীর হাওর পাড়ের বেড়িবাঁধে বেড়াতে গিয়েছিলেন। এক পর্যায়ে নাহিদুল বেড়িবাঁধের খাড়া ঢালে পা পিছলে হাওরের পানিতে তলিয়ে যায়। সঙ্গে সঙ্গে পারভেজ ঝাঁপিয়ে পড়ে নাহিদুলকে পাড়ে তুলে রক্ষা করেন। কিন্তু নাহিদুলকে বাঁচিয়ে পারভেজ নিজেই আবার গভীর পানিতে তলিয়ে যান। ঘণ্টাখানেক খোঁজাখুজির পর এলাকাবাসী তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হৃদয়বিদারক ঘটনায় পরিবারে এখন শোকের মাতম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *