• শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ ভৈরব মে দিবসে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জুলাই আন্দোলনে জীবন দিয়েছে ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না

হোসেনপুরে ভিক্ষাও নেই খাবারও নেই এক গৃহহীন দম্পতির

হোসেনপুরে ভিক্ষাও
নেই খাবারও নেই
এক গৃহহীন দম্পতির

# উজ্জ্বল সরকার, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

ভিক্ষা আর মানুষের সাহায্য সহযোগিতায় দিন কাটাতো এক গৃহহীন দম্পতির। কিন্তু করোনা ও লকডাউনের কারণে অসহায় ভিক্ষুক দম্পতি অন্ন যোগাতে পারছেনা। বহুদিন ধরে উপজেলা থেকে অসহায় ও গৃহহীনদের নামের তালিকা অন্তর্ভূক্ত করা হলেও তাদের নাম আজও আলোর মুখ দেখেনি।
কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার পশ্চিম ধূলজুরী গ্রামের মৃত জুলফত আলীর পুত্র নূরুল ইসলাম। বয়স ৮০ ঊর্ধ্ব। পৈত্রিক বা নিজের কোনো জায়গায় না থাকায় অন্যের বাড়ির বারান্দায় দিন কেটেছে বহু দিন। নিজের ঘরে বসবাস করার সামর্থ্য তাদের কপালে কোনো দিন জুটেনি। এর আগে পৌর এলাকার ঢেকিয়া এক পাইপ ফ্যাক্টরীতে পাইপের ভিতর ১৭০০ দিন কাটিয়েছে।
সীমাহীন কষ্টে অবশেষে এলাকা ছেড়ে হোসেনপুর সরকারি কলেজে পরিত্যক্ত সাইকেল ষ্ট্যান্ডে আশ্রয় নিয়েছে গৃহহীন দম্পতি। বয়সের ভাড় ও অসুস্থতায় বৃদ্ধ নূরুল ইসলাম এখন আর ভিক্ষা করতে পারছেনা।
বৃদ্ধের স্ত্রী বকুলা খাতুন (৬৫) স্বামীর জন্য ভিক্ষা করে দিনাতিপাত করছে। করোনার জন্য ভিক্ষাও জুটছেনা কপালে।
স্বামীর মুখে একমোট ভাত তুলে দিতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন নিঃসন্তান বকুলা। ভিক্ষুক নূরুল ইসলামের একটি বয়স্ক ভাতার কার্ড থাকলেও তা হারিয়ে গেছে। দুই বছর ধরে সে বয়স্ক ভাতা পাচ্ছেনা। মানুষ মানুষের জন্য হলেও এই অসহায় গৃহহীন ভিক্ষুক দম্পতির জন্য কেউ এগিয়ে আসেনি।
হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন জানান, আসন্ন ঈদ উপলক্ষ্যে মানবিক সহায়তা ও বয়স্ক ভাতা পাওয়ার ব্যাপারে সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *