• শনিবার, ০২ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ ভৈরব মে দিবসে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জুলাই আন্দোলনে জীবন দিয়েছে ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না

পাকুন্দিয়ার দুই কৃষি কর্মকর্তা পেলেন শুদ্ধাচার পুরষ্কার

পাকুন্দিয়ার দুই কৃষি কর্মকর্তা
পেলেন শুদ্ধাচার পুরষ্কার

# রাজন সরকার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি ॥

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল হাসান আলামিন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ হামিমুল হক সোহাগ শুদ্ধাচার পুরষ্কার পেয়েছেন। গত ২১ জুন সোমবার দুপুরে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ হামিমুল হক সোহাগ এ পুরষ্কার পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, শুদ্ধাচার পুরষ্কারের জন্য কর্মক্ষেত্রে পেশাগত জ্ঞান ও দক্ষতা, সততার নিদর্শন, নির্ভরযোগ্যতা ও কর্তব্যনিষ্ঠা, শৃঙ্খলাবোধ, সহকর্মীদের সঙ্গে ভালো আচরণ, সেবাগ্রহীতার সঙ্গে ভালো আচরণ, প্রতিষ্ঠানের বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীলতা, সমন্বয় ও নেতৃত্বদানের ক্ষমতা, তথ্যপ্রযুক্তি ব্যবহারে পারদর্শিতা, পেশাগত স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সচেতনতা, উদ্ভাবনী চর্চার সক্ষমতা, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে তৎপরতা, সোশ্যাল মিডিয়া ব্যবহার, স্বপ্রনোদিত তথ্য প্রকাশে আগ্রহ, উপস্থাপন দক্ষতা, ই-ফাইল ব্যবহারে আগ্রহ এবং অভিযোগ প্রতিকারে সহযোগিতা এ পুরষ্কার পাওয়ার গুণাবলী হিসেবে বিবেচনা করা হয়।
তন্মধ্যে, চলতি অর্থ বছরে খামার বাড়ি কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা প্রধানদের মধ্যে পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল হাসান আলামিন এবং চতুর্থ থেকে ১০ম গ্রেড থেকে এ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ হামিমুল হক সোহাগকে এ পুরষ্কারের জন্য মনোনীত করা হয়েছে। পুরষ্কার হিসেবে তাদের সনদপত্র ও এক মাসের মূল বেতনের সম-পরিমান অর্থ প্রদান করা হবে।
শুদ্ধাচার পুরষ্কার পাওয়ায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ হামিমুল হক সোহাগ বলেন, কাজের স্বীকৃতি স্বরূপ আমাদের এ পুরষ্কার প্রদান করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সম্মাননা ভবিষ্যতে পেশাগত দায়িত্ব ও কর্তব্য পালনে আরও বেশী অনুপ্রেরণা যোগাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *