• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কিশোরগঞ্জে নতুন ৬ জনের করোনা মৃত্যু একজনের, সুস্থ হয়েছেন ৭ জন

কিশোরগঞ্জে নতুন ৬ জনের করোনা
মৃত্যু একজনের, সুস্থ হয়েছেন ৭ জন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নতুন ৬ জনের করোনা ধরা পড়েছে। মারা গেছেন একজন, আর সুস্থ হয়েছেন ৭ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ৪ নভেম্বর বুধবার রাতে কিশোরগঞ্জের দু’টি ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার ফলাফলে ৬ জনের করোনা শনাক্তের খবর জানা গেছে। এর মধ্যে সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাব থেকে পাওয়া ৬১টি নমুনার পরীক্ষার ফলাফলে নতুন ৫ জনের, আর পুরনো ৩ জনের নমুনা পজিটিভ হওয়ার খবর জানা গেছে। নেগেটিভ হয়েছে ৫৩টি নমুনা। অন্যদিকে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ২৭টি নমুনা পরীক্ষায় নতুন একজনের, আর অন্য জেলা থেকে সংক্রমিত হয়ে আসা একজনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ২৫টি নমুনা। নতুন আক্রান্ত হওয়াদের মধ্যে সদরে ৩ জন, তাড়াইল, পাকুন্দিয়া ও ভৈরবে একজন করে। সুস্থ হওয়া ৭ জনের মধ্যে সদরে ৬ জন আর ভৈরবে একজন। এদিকে পাকুন্দিয়ায় একজন কারোনায় মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট ৫৩ জনের করোনায় মৃত্যু হয়েছে। আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন ৯৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *