• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে ইন্ডিয়ান হারবাল ও ভেজাল ঔষধ বিক্রির দায়ে ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ভৈরবে ইন্ডিয়ান হারবাল ও
ভেজাল ঔষধ বিক্রির দায়ে
১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে ইন্ডিয়ান হারবাল নামে একটি প্রতিষ্ঠানে নকল ভেজাল বিদেশী ঔষধ বিক্রি ও ফার্মাসিস্ট লাইসেন্স না থাকায় ১১টি ফার্মেসীর মালিককে জরিমানা করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এসময় ইন্ডিয়ান হারবাল নামে প্রতিষ্ঠানের ১ ডাক্তার ও ১ কর্মচারীকে আটক করা হয়। ২৭ অক্টোবর মঙ্গলবার দিনভর ভৈরব পৌর শহরের বাসস্ট্যান্ড দুর্জয় মোড় ও ভৈরব বাজারের বিভিন্ন ঔষধের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন, ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রি খীসা, ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হোসাইন ও কিশোরগঞ্জ জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে নকল, ভেজাল বিদেশী ঔষধ বিক্রি ও লাইসেন্স নবায়ন না করায় এবং ফার্মাসিস্ট লাইসেন্স না থাকায় বাপ্পী ফার্মেসী, সুজন ফার্মেসী, জনপ্রিয় ফার্মেসী, হাজী ফার্মেসী, রেহেনা ফার্মেসী, মা-মণি ফার্মেসী, এসডি ফার্মেসী, সাজেদা আলাল ফার্মেসী, সজিব ফার্মেসী ও রুমা মেডিক্যাল ফার্মেসীসহ ১০টি ফার্মেসীর মালিককে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ইন্ডিয়ান হারবালসহ ২টি হারবাল প্রতিষ্ঠানের বৈধ কাগজপত্র ও অনুমোদন না থাকায় ফজলুর রহমান ও মাহবুবুর রহমান নামে ২ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের ২ জনের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ভেজাল খাদ্য দ্রব্য বিক্রির দায়ে মাক্কু মোল্লা মিয়ার বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা জানান, ঔষধ মানুষের জীবন রক্ষা করে, আবার কিছু ভেজাল ঔষধ মানুষের জীবন ধ্বংস করে। কিন্তু তারা অধিক মুনাফার লোভে নকল, মেয়াদ উত্তীর্ণ ও অনুমতিহীন ঔষধ বাজারে বিক্রি করে মানুষের ক্ষতি করছে। তাই নকল, ভেজাল বিদেশী ঔষধ বিক্রি ও লাইসেন্স নবায়ন না করায় এবং ফার্মাসিস্ট লাইসেন্স না থাকায় ১০টি ফার্মেসীর মালিক, ইন্ডিয়ান হারবাল ও এক বেকারি মালিককে জরিমানা করা হয়েছে। তবে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এ বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হোসাইন ও মোহাম্মদ নুরুল আলম জানান, সারা বাংলাদেশে নকল, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল বিরোধী ঔষধ অপসারণে অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে এ অভিযান সারা বাংলাদেশে চলবে বলে জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *