• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

‘আমি যতটুকু বুঝি ডাক্তারও বোঝে না’

কানের ডাক্তার ছালেক মিয়া। -পূর্বকণ্ঠ

‘আমি যতটুকু বুঝি
ডাক্তারও বোঝে না’

# মোস্তফা কামাল :-

বহুকাল আগে থেকেই রেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল আর কোর্টকাচারিসহ বিভিন্ন জনবহুল জায়গায় কানের হাতুরে ডাক্তারদের কানের বিপজ্জনক চিকিৎসা করতে দেখা যাচ্ছে। সাধারণত অসচেতন, অর্ধশিক্ষিত আর গরিব মানুষেরাই তাদের কাছে কর্ণসেবা নিয়ে থাকে। মানুষের পঞ্চেন্দ্রিয়ের মধ্যে কান একটি অত্যন্ত জটিল প্রয়োজনীয় অঙ্গ। অথচ হাতুরে ডাক্তাররা নির্বিচারে মানুষের কানে নানা রকমের ধাতব কাঠিসহ অন্যান্য যন্ত্রপাতি ঢুকিয়ে দিচ্ছে। প্রয়োগ করছে ওষুধের নামে লাল-হলুদ নানা রঙের তরল। চিরদিনের মত ক্ষতি করে দিচ্ছে এই গুরুত্বপূণ অঙ্গটির। অথচ অসচেতনতার কারণে বা দারিদ্রের কারণে হয়ত ক্ষতিগ্রস্তরা বিচার চাওয়ার কথাও চিন্তা করতে পারে না।
আজ ২৮ অক্টোবর বুধবার সকালে কিশোরগঞ্জ শহরে এরকমই একজন ‘ডাক্তার’ পাওয়া গেল কাঁধে সেই পরিচিত ব্যাগে সরঞ্জাম আর একটি প্লাস্টিকের টুল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। জিজ্ঞেস করে জানা গেল তার নাম ছালেক মিয়া। বাড়ি মিঠামইন উপজেলার ঘাগড়া এলাকায়। তাকে প্রশ্ন করা হলো, কান সম্পর্কে কোন শিক্ষা বা ধারণা না নিয়ে কেন এরকম একটি জটিল অঙ্গ নিয়ে কাজ করছেন। মোবাইল কোর্ট ধরলে তো জেল হবে। তার সোজা উত্তর, ‘আপনি মোবাইল কোর্টের ভয় দেখাচ্ছেন। আমি ৪০ বছর ধরে এই পেশায়। আমি কান সম্পর্কে যতটুকু বুঝি, ডাক্তারও তা বোঝে না’। এসময় তার ছবি তুলতে গেলেই কাকুতি মিনতি করেন, গরিবের পেটে কেন লাথি দিচ্ছেন!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *