• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

পাকুন্দিয়ায় ব্যবসায়ীদের সমাবেশ অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় ব্যবসায়ীদের
সমাবেশ অনুষ্ঠিত

# রাজন সরকার :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (উপজেলা শিল্প ও বণিক সমিতি) এর উদ্যোগে পাকুন্দিয়ায় এক ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।
পাকুন্দিয়া উপজেলা চেম্বার অব কমার্স অন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হাসান, দৈনিক শতাব্দীর কণ্ঠ পত্রিকার সম্পাদক আহমেদ উল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফুর রহমান।উপজেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মো. বোরহান উদ্দিনের সার্বিক পৃষ্ঠপোষকতায় ও মুক্তিযোদ্ধা মো. আলা উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হারুন অর রশিদ জুয়েল, পৌর মেয়র আক্তারুজ্জামান খোকন, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মিছবাহ উদ্দিন, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. খালেকুজ্জামান, উপজেলা ইটভাটা সমিতির সভাপতি খায়রুল আলম খাঁন, পাকুন্দিয়া বাজার বণিক সমিতির সভাপতি ওমর ফারুক মজলিশ, পাকুন্দিয়া চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক একেএম সাদেক মিয়া প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যান, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *