• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

ভৈরবে রেল লাইনের পাশ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

ভৈরবে রেল লাইনের পাশ থেকে
কিশোরের মরদেহ উদ্ধার

# আল আমিন টিটু :-

ভৈরবে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাতনামা এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ১৫ বছর। আজ ২৬ অক্টোবর সোমবার বিকেলে উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, ভৈরব-কিশোরগঞ্জ রেল লাইনের পাশে অজ্ঞাতনামা কিশোরটির মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে শম্ভুপুর এলাকার রেল লাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে। এসময় মৃতের দেহে নীল রঙের ফুল হাতা গেঞ্জি ও অফ হোয়াইট কালারের প্যান্ট পরিহিত ছিল। এছাড়াও কিশোরের মাথার সামনের চুল ব্রাউন কালার করা ছিল।
কিশোরটিকে ট্রেন থেকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে অথবা অসতর্কতাবশত পড়ে সে মারা যেতে পারে বলে স্থানীয়দের ধারণা।
রেল লাইনের পাশ থেকে অজ্ঞাতনামা কিশোরের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার ওসি মো. ফেরদৌস বিশ্বাস। তিনি আরও জানান, কিশোরের মরদেহ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *