• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

ভৈরবে সোহাগ হত্যা মামলার আসামি ১২ পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক

ভৈরবে সোহাগ হত্যা মামলার আসামি
১২ পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক

# নিজস্ব প্রতিবেদক :-

ভৈরব পৌর শহরের সোহাগ হত্যা মামলার আসামি রাজু মিয়া (২৯) কে ১২ পিস ইয়াবাসহ আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-১৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটককৃত রাজু মিয়া পৌর শহরের ঘোড়াকান্দা এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ অক্টোবর রোববার সাড়ে ৪টার দিকে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে পৌর শহরের ঘোড়াকান্দা পলাশের মোড় এলাকায় অভিযান চালাই। এ সময় মো. শাহজাহান মিয়ার বাসার সামনে থেকে মো. রাজু মিয়াকে আটক করে। আটকের পর রাজু মিয়ার দেহ তল্লাশী করে ১২ পিস ইয়াবাসহ ও মাদক বিক্রির ২ হাজার টাকা জব্দ করে। মাদকের আনুমানিক বাজার মূল্য ৬ হাজার ৮শ টাকা। আটককৃত রাজু মিয়াকে ভৈরব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র‌্যাব আরো জানায়, আসামি রাজু মিয়ার বিরুদ্ধে ভৈরব থানায় একটি হত্যা মামলা আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *