• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

বাজিতপুর থেকে ৩ চোরাইকৃত মোটরসাইকেলসহ ৩ চোর আটক

বাজিতপুর থেকে ৩ চোরাইকৃত
মোটরসাইকেলসহ ৩ চোর আটক

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পৈলানপুর এলাকা থেকে ৩টি চোরাই মোটরসাইকেলসহ ৩ চোরকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হলো উপজেলার পৈলানপুর এলাকার মৃত আঙ্গুর কমিশনারের ছেলে মো. জুম্মান মিয়া (৩২), একই এলাকার মো. তৌহিদ মিয়ার ছেলে মো. মোমেন মিয়া (২৫), পশ্চিম বাজিতপুর এলাকার মো. শাহজাহান মিয়ার ছেলে মো. ছোটন মিয়া (২৬)।
র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার পৈলানপুর এলাকার জুম্মানের অটো গ্যারেজে চোরাইকৃত মোটরসাইকেল রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ২৫ অক্টোবর রোববার বিকাল ৪টায় জুম্মানের অটো গ্যারেজে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর মো. জুম্মান মিয়া, মো. মোমেন মিয়া ও মো. ছোটন মিয়াকে আটক করা হয়। এ সময় আটককৃত ৩ মোটরসাইকেল চোরের স্বীকারোক্তির ভিত্তিতে গ্যারেজে থাকা রেজিস্ট্রেশন বিহীন ২টি পালসার ও ১টি এ্যাপাসিসহ ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলের আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা। আটককৃত ৩ চোরকে বাজিতপুর থানায় হস্তান্তর করা হয় ও তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *