• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

দুর্গাপূজা উপলক্ষে পাকুন্দিয়ায় গরীবদের মাঝে বস্ত্র বিতরণ

দুর্গাপূজা উপলক্ষে পাকুন্দিয়ায়
গরীবদের মাঝে বস্ত্র বিতরণ

# রাজন সরকার, পাকুন্দিয়া :-

শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার অসহায় সনাতন ধর্মালম্বীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। ২৫ অক্টোবর রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মিছবাহ উদ্দিনের উদ্যোগে শ্রী শ্রী পাগল নাথ আশ্রমে এসব বস্ত্র বিতরণ করা হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সরকারের সভাপতিত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মিছবাহ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বস্ত্র বিতরণ করেন।
বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি দিলিপ রবিদাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক চিত্তরঞ্জন বর্মন, উপজেলা যুবলীগ নেতা বিল্লাল হোসেন, মোনায়েম মুন্না, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন দেবনাথ, শ্রী শ্রী পাগলনাথ আশ্রম কমিটির সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, সহ-সাধারণ সম্পাদক জুটন মোদক প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় ২০ জন অসহায় নারীকে শাড়ি ও ১০ জন পুরুষের মাঝে লুঙ্গি বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মিছবাহ উদ্দিন পৌরসভার সকল সনাতন ধর্মালম্বীদেরকে শারদীয় শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *