• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

হোসেনপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ

হোসেনপুরে শারদীয় দুর্গাপূজা
উপলক্ষে বস্ত্র বিতরণ

# হোসেনপুর প্রতিনিধি :-

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারী-পুরুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। ২২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে হোসেনপুর কেন্দ্রীয় শ্রী শ্রী কালি মন্দির প্রাঙ্গণে এই বস্ত্র বিতরণের আয়োজন করে উপজেলা পূজা উদযাপন পরিষদ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক প্রদীপ কুমার সরকারের সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এ.এস.এম জাহিদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. মোস্তাফিজুর রহমান, পরিদর্শক (ওসি-তদন্ত) মো. নুর ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, জেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রণব সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অমল চন্দ্র দেব জগাই, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ কুমার সরকার, উপজেলা কৃষক লীগের ত্রাণ ও কৃষি বিষয়ক সম্পাদক তাপস দেবনাথ, হোসেনপুর কেন্দ্রীয় শ্রী শ্রী কালি মন্দিরের কোষাধ্যক্ষ তাপস বনিক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মোদক।
অনুষ্ঠানে বিভিন্ন মন্দিরের সভাপতি-সম্পাদক, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *