• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১০

কিশোরগঞ্জে নতুন
করোনা রোগি ১০

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে দুই ল্যাবের পরীক্ষায় নতুন ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৭ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছন, রোববার রাতে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাব থেকে পাওয়া ৮৪টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, নতুন ৯ জনের, পুরনো ২ জনের এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা একজনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৭২টি নমুনা। অন্যদিকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৯০টি নমুনার পরীক্ষায় একজনের করোনা ধরা পড়েছে। নেগেটিভ হয়েছে ৮৯টি নমুনা। নতুন আক্রান্ত ১০ জনের মধ্যে সদরে ৬ জন, বাজিতপুরে ২ জন এবং কুলিয়ারচর ও ভৈরবে একজন করে আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হওয় ৭ জনের মধ্যে সদর ও কটিয়াদীতে ২ জন করে এবং পাকুন্দিয়া, কুলিয়ারচর ও ভৈরবে একজন করে। রোববার জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন ৯৬ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *