• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

ভৈরবে উপজেলা মৎস্য প্রডিউসার অর্গানাইজেশন (পিও) সদস্যদের সাথে মতবিনিময়, বিভিন্ন প্রকল্প পরিদর্শন

ভৈরবে উপজেলা মৎস্য প্রডিউসার
অর্গানাইজেশন (পিও) সদস্যদের সাথে
মতবিনিময়, বিভিন্ন প্রকল্প পরিদর্শন

# মোস্তাফিজ আমিন :-

ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর অধীনে পরিচালিত ভৈরব উপজেলার মৎস্য প্রডিউসার অর্গানাইজেশন (পিও) সদস্যদের সাথে মতবিনিময় করেছেন উপ-প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) ড. রনজিৎ কুমার সরকার।
এ সময় তিনি উপস্থিত মৎস্য চাষীদের উদ্দেশ্য করে বলেন, মাছের উৎপাদন বৃদ্ধিতে আপনারা নানান উদ্যোগ গ্রহণ করুণ। সরকারের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা আমরা করবো।
আজ ১৮ অক্টোবর রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর এনএটিপি-২ সহকারী পরিচালক ড. রাজু আহমেদ, কিশোরগঞ্জ জেলা মৎস্য অফিসার রিপন কুমার পাল, কৃষি মন্ত্রণালয়ের প্রকল্প এনএটিপি-২ প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট (পিএমইউ) প্রডিউসার অর্গানাইজেশন মবিলাইজেশন স্পেশালিস্ট ড. মো. মাহবুব আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান প্রমুখ।
এর আগে অতিথিরা এনটিপি-২ এর অর্থায়ন ও সহযোগিতায় পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *