• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

কিশোরগঞ্জে মেয়র পদে প্রথম শোডাউন আওয়ামী লীগ নেতা বকুলের

কিশোরগঞ্জ পৌরসভার সম্ভ্রাব্য মেয়র প্রার্থী আমিনুল ইসলাম বকুলের শোডাউন। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে মেয়র পদে প্রথম
শোডাউন আওয়ামী লীগ নেতা বকুলের

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে আসন্ন পৌরসভা নির্বাচনে প্রথম শোডাউন করলেন মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল। তিনি আজ ১৭ অক্টোবর শনিবার দুপুরে শহরের পুরনো স্টেডিয়াম থেকে বিপুল সংখ্যক সমর্থক নিয়ে শহরের প্রচারণা মিছিল করে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা জানান দিলেন।
তবে বেশ কিছুদিন ধরেই চলছে সম্ভাব্য মেয়র প্রার্থীদের জমজমাট প্রচারণা। নির্বাচন কমিশন এখনো নির্বাচনী সিডিউল ঘোষণা করেনি। দলীয় মনোনয়নও চূড়ান্ত হয়নি, সময়ও আসেনি। ফলে প্রার্থীদের শোডাউন বা জনসংযোগেরও সুযোগ আসেনি। তবে বেশ কিছুদিন ধরেই, এমনকি কেউ কেউ প্রায় বছরখানেক আগে থেকেই পৌরবাসীর সেবা করার সুযোগ চেয়ে প্রচারণার মাঠে রয়েছেন। ডিজিটাল পোস্টার বা প্লাকার্ড ঝোলাচ্ছেন সর্বত্র। প্রচারপত্র বিলাচ্ছেন। তবে বর্তমান মেয়র মাহমুদ পারভেজের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ প্রচারণা শুরু করলেও তিনি এখনো আনুষ্ঠানিক প্রচারণায় নামেননি। এছাড়া সাবেক দু’বারের মেয়র বিএনপি নেতা আলহাজ্ব আবু তাহের মিয়া, জেলা আওয়ামী লীগের অপর সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, সাবেক প্যানেল মেয়র যুবলীগ নেতা নজরুল ইসলাম জুয়েল, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, জেলা বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরীফুল ইসলাম শরীফ প্লাকার্ড বা পোস্টার ঝুলিয়ে প্রচারণায় মাঠে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *