• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

শোক সংবাদ : অ্যাড. জামাল উদ্দিন খান

অ্যাডভোকেট জামাল উদ্দিন খান

শোক সংবাদ
অ্যাড. জামাল উদ্দিন খান

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের সিনিয়র আইনজীবী সাবেক সেনা প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীনের মামা ও অষ্টগ্রাম উপজেলা ন্যাপের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল উদ্দিন খান (৮২) আজ বৃহস্পতিবার সকালে জেলা শহরের খরমপট্টি এলাকার বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। আজ রাতেই শহরের পাগলা মসজিদে জানাজা শেষে পার্শ্ববর্তী পৌর গোরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। তার মৃত্যুতে জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আজিজুল হক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সহিদুল আলম, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ও সাধারণ সম্পাদক এমএ আউয়াল গভীর শোক জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *