• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

আজ কিশোরগঞ্জে ৩৬৫ শহীদের বরইতলা গণহত্যা দিবস

আজ কিশোরগঞ্জে ৩৬৫ শহীদের
বরইতলা গণহত্যা দিবস

# মোস্তফা কামাল :-

আজ বিভিষিকাময় ১৩ অক্টোবর। কিশোরগঞ্জের ইতিহাসে এক নৃশংসতম বরইতলা গণহত্যা দিবস। ’৭১-এর এই দিনে সদর উপজেলার যশোদল ইউনিয়নের বরইতলায় রেললাইনের পাশে একসঙ্গে ৩৬৫জন নিরীহ গ্রামবাসীকে পাকিস্তানি হানাদাররা তাদের এদেশীয় দোসরদের ইন্দনে নির্মমভাবে হত্যা করেছিল। আহত অবস্থায় বেঁচে যান আরও অনেকে। একদিনে এক জায়াগায় এত বিপুল সংখ্যক মানুষকে স্বাধীনতার বেদিতলে আত্মদানের ইতিহাস খুবই বিরল।
পাকিস্তানী ঘাতক সেনারা কিশোরগঞ্জ শহরে প্রথম ‘৭১-এর ১৯ এপ্রিল প্রবেশ করে। শহরের ডাকবাংলো, আখড়াবাজার কাজীবাড়ি, খরমপট্টিসহ কয়েকটি পয়েন্টে স্থাপন করে আস্তানা। শুরু করে দালাল, রাজাকার, আলবদর, আল-শামস সদস্য সংগ্রহ। শহরের বিভিন্ন ঘাঁটি থেকে আশপাশের বিভিন্ন এলাকায় চলে তাদের দানবীয় অভিযান।
জেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার দক্ষিণে যশোদল ইউনিয়েনে অবস্থান বরইতলা এলাকাটির। ১৩ অক্টোবর জেলা সদর থেকে বিশেষ ট্রেনযোগে পাকিস্তানী সেনারা স্থানীয় দোসরদর সঙ্গে নিয়ে দুপুর ১২টার দিকে বরইতলা এলাকায় পৌঁছে। আগে থেকেই স্থানীয় স্বাধীনতা বিরোধী রাজাকার আল-শামসরা আশপাশের বীরদামপাড়া, চিকনিরচর, কালিকাবাড়ি, তিলকনাথপুর, গোবিন্দপুর, ভুবিরচর, কড়িয়াইলসহ কয়েক গ্রামের প্রায় ৪শ’ মানুষকে ভয়ভীতি দেখিয়ে জড়ো করে রেখেছিল হানাদারদের সংবর্ধিত করার জন্য। হানাদাররা বরইতলায় নামলে কিছু পাকিস্তানি সেনা সদস্য রাজাকারদের সহায়তায় পার্শ্ববর্তী গ্রামগুলোতে ঢুকে লুটপাটে লিপ্ত হয়। পরে যখন ফিরে আসে তখন এক রাজাকার রটিয়ে দেয় যে, দু’জন সেনাকে সদস্যকে গ্রামবাসী গুম করে ফেলেছে। একথা শুনেই অন্য হানাদাররা সমবেত গ্রামবাসীর ওপর দানবীয় নৃশংসতায় ঝাঁপিয়ে পড়ে। মেশিনগানের ব্রাশ ফায়ার, বেয়নেটের খোঁচা, রাইফেলের বাট, শাবল আর হাতুড়ি দিয়ে পিটিয়ে কয়েক মুহুর্তে ৩৬৫ জন নিরীহ গামবাসীকে হত্যা করে। কিছু মানুষ দৌড়ে পার্শ্ববর্তী মসজিদে গিয়ে নামাজের ভান করে রক্ষা পান। কেউ মরে গেছেন ভান করে রক্তাক্ত লাশের স্তুপে পড়ে থেকে রক্ষা পান। বিকাল ৪টা পর্যন্ত চলে এই নারকীয় তাণ্ডব। সেদিনের আহত কেউ কেউ তাদের ক্ষতচিহ্ন নিয়ে আজো বেঁচে আছেন।
সেই নারকীয় হত্যাযজ্ঞে এলাকার যেসকল রাজাকার সহায়তা করেছিল, আজও তাদের কয়েকজন বেঁচে আছে। এলাকাবাসী সেই যুদ্ধাপরাধীদের বিচার চায়। স্বাধীনতা পরবর্তীকালে শহীদদের সম্মানে এলাকাটির নামকরণ করা হয় শহীদনগর। শহীদনগর বধ্যভূমিতে তৈরি করা হয়েছে সুউচ্চ স্মৃতিসৌধ। প্রতি বছর ১৩ অক্টোবর স্মৃতিসৌধের বেদীতে প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *