• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

পাকুন্দিয়ায় জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পাকুন্দিয়ায় জাতীয় শ্রমিকলীগের
প্রতিষ্ঠাবার্ষিকী পালন

# রাজন সরকার :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ১২ সেপ্টেম্বর সোমবার দুপুরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে উপজেলা শ্রমিকলীগ।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো. নাজমুল হক দেওয়ান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালিটি পাকুন্দিয়া সরকারি হাইস্কুল সংলগ্ন দলীয় কার্যালয় হতে বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো. নাজমুল হক দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।

উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবির, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন, নারান্দী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সুখিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ টিটু, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হামদু প্রমুখ।
এ সময় উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিরণ মিয়া, পৌর শ্রমিকলীগের আহবায়ক কাউসার, যুগ্ম আহবায়ক মাছুম প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *