• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১৮ মারা গেছেন একজন, সুস্থ ৮ জন

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১৮
মারা গেছেন একজন, সুস্থ ৮ জন

# মোস্তফা কামাল :-

বেশ কিছুদিন পর কিশোরগঞ্জে সংক্রমণের সংখ্যাটা আশঙ্কাজনক। রোববার নতুন ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন একজন। আর সুস্থ হয়েছেন ৮ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, কিশোরগঞ্জের সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাব থেকে ১১ অক্টোবর রোববার রাতে পাওয়া ৯২টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সদর উপজেলায় ১০ জন, কুলিয়ারচরে ৩ জন, হোসেনপুর ও ভৈরবে ২ জন করে, আর কটিয়াদীতে একজন আক্রান্ত হয়েছেন। পুরনো দুই রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৭২ টি নমুনা। কুলিয়ারচরে একজন মারা গেছেন। তবে সুস্থ হয়েছেন সদর উপজেলায় ৪ জন, কটিয়াদীতে ৩ জন, আর ভৈরবে একজন। অন্যদিকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা ৪৪টি নমুনাই নেগেটিভ হয়েছে। রোববার পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২২,৮৩৫টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছিল ২৮৮২ জনের, মারা গেছেন ৫১ জন, আর সুস্থ হয়েছেন মোট ২,৭৪২ জন। ফলে রোববার জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন ৮৯ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *