• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

কিশোরগঞ্জ থেকে চার রা.বি. শিক্ষার্থীর রাজধানী অভিমুখে ধর্ষণ বিরোধী পদযাত্রা

ধর্ষণ বিরোধী পদযাত্রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী।

কিশোরগঞ্জ থেকে চার রা.বি.
শিক্ষার্থীর রাজধানী অভিমুখে
ধর্ষণ বিরোধী পদযাত্রা

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী রাজধানী অভিমুখে ধর্ষণ প্রতিরোধ ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে পদযাত্রা শুরু করেছেন। অর্থনীতি বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র বিডি রায়হান, দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ইফতিখার আলম আনন্দ, মেটেরিয়াল সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র সাকলাইন উচ্ছ্বাস এবং সঙ্গীতের প্রথম বর্ষের ছাত্র আশফাক অনিক শনিবার বিকাল সাড়ে ৪টায় কিশোরগঞ্জ শহরের সৈয়দ নজরুল চত্বর থেকে পদযাত্রা শুরু করেছেন। তারা কিশোরগঞ্জের পাকুন্দিয়া, গাজীপুরের কাপাশিয়া ও রাজেন্দ্রপুর হয়ে ১৩ অক্টোবর বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে চলমান ধর্ষণ বিরোধী সমাবেশে সামিল হবেন বলে জানিয়েছেন। এদের মধ্যে বিডি রায়হানের বাড়ি রাজশাহী, সাকলাইন উচ্ছ্বাসের বাড়ি টাঙ্গাইল এবং আশফাক অনিকের বাড়ি নরসিংদীতে। এরা কিশোরগঞ্জের ইফতিখার আলম আনন্দের আমন্ত্রণে এসে এখান থেকে পদযাত্রাটি শুরু করেছেন। পদযাত্রার সময় জেলা মহিলা পরিষদ ও কেয়ারের কর্মকর্তারা উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *